ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকস্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক জিন্নাহকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ, ওসমান হাদির ইনকিলাব মঞ্চের কাণ্ডে সমালোচনার ঝড় দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তিন কাশ্মীরি নেতার বৈঠক ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন: শেখ হাসিনাকে হুইপ দুলু মোদির ডিনারেও আসেননি, তড়িঘড়ি করে ভারত ছাড়লেন চীনা প্রেসিডেন্ট হুন্ডির মাধ্যমে ভারতে নানকের কাছে মাসে যাচ্ছে কোটি টাকা, নেপথ্যে যারা ‘উনি ঠিক আছেন তো?’, জিনপিংকে নিয়ে মোদির প্রশ্ন নেপথ্যে কী?

গ্যাস তেল জ্বালানি সংকটের সমাধানে অংশ নিতে চাই: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

এবার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এম‌পি বলেছেন, ‘গ্যাস তেল জ্বালানির সংকট রয়েছে। আমরা সংসদে কথা বলেছি, আমরা এর সমাধানে অংশ নিতে চাই।কিন্তু সরকার সুযোগ দিবে না।তিনি আরো বলেন, ‘আমরা প্রস্তাব দিলাম, আমাদের একটা টেকনিক্যাল এক্সপার্ট টিম আছে। আমরা এই টিমটাকে কাজ করার জন্য সরকারের সঙ্গে যুক্ত করতে চাই। কোনো সাড়া পাই না। এরপর আমরা বলেছি, সব ক্রেডিট নেন, কিন্তু মানুষকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টায় বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল দাখিল মাদরাসা চত্বরে এক পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেনএই বাংলাদেশ ভালো নেই। দুর্নীতি, চাঁদাবাজি, বেহায়পনা, নির্লজ্জতা, সন্ত্রাস, অশান্তি, ঘরে ঘরে আগুন। ভালো নেই সাধারণ খেটে খাওয়া মানুষ, জিনিসপত্রের দাম বাড়ছে, তাল মেলাতে পারে না। সারা দিন ক্লান্তশ্রান্ত কাজ করে ঘরে ফিরবে, কিন্তু বিদ্যুৎ নেই। এখন বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে বিদ্যুৎ আসে।

ষাট দশকের ইসলামী শিক্ষা আন্দোলনের ছাত্রনেতা শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করতে শনিবার ভোর সাড়ে ৬টায় ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে আসেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হোন।

এদিকে জামায়াত আমিরের আগমনের সংবাদে মানিকপোটল মাদ্রাসা মাঠে হাজার হাজার দলীয় নেতাকর্মীদের সমাগম ঘটে। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেদ ও ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম। পরে শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাকস্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী

গ্যাস তেল জ্বালানি সংকটের সমাধানে অংশ নিতে চাই: জামায়াত আমির

আপডেট সময় ১০:৩৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬