ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

বিদ্যুৎ বিভ্রাটকে উদ্দেশ্যপ্রণোদিত বললেন এনসিপি নেতা সারজিস আলম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

রাজনৈতিক দেউলিয়াদের ‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’— এমন বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি দাবি করেছেন, তার বক্তব্য চলাকালীন বারবার বিদ্যুৎ চলে যাওয়া ছিল উদ্দেশ্যপ্রণোদিত।

রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম লিখেছেন, “গত এক মাসে পঞ্চগড়ে এনসিপির তিনটি প্রোগ্রাম হয়েছে। প্রতিবারই আমি বক্তব্য দেওয়া শুরু করলে এক-দুই মিনিটের মধ্যেই বিদ্যুৎ চলে যায়। অন্য কারও বক্তব্যের সময় নয়— শুধু আমার সময়েই। কথা শেষ হলে বিদ্যুৎ ফিরে আসে। সব মিডিয়াই এর সাক্ষী।”

তিনি আরও বলেন, “প্রথমবার চুপ ছিলাম, দ্বিতীয়বার সন্দেহ হয়েছিল। কিন্তু তৃতীয়বারের পর নিশ্চিত হয়েছি— এটি উদ্দেশ্যপ্রণোদিত। জেলা পর্যায়ের কিছু কর্মকর্তা ছোটলোকি মানসিকতা ও অন্য দলের দালালি করে। একজনকে বিরক্ত করতে পারলেই তারা নিজেদের রাজনৈতিক সফল মনে করে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান

বিদ্যুৎ বিভ্রাটকে উদ্দেশ্যপ্রণোদিত বললেন এনসিপি নেতা সারজিস আলম

আপডেট সময় ০৭:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫