ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা মার্কা থাকবে: জামায়াত প্রার্থী নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা জনগণের ম্যান্ডেট পেলে আবারও দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দেবে বিএনপি: তারেক রহমান উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোকে বিএনপি নেতা হারুনুর রশীদের মৃত্যু

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে প্রাণনাশের হুমকি: ফেসবুক লাইভে হুমকিদাতা ছাত্রলীগ নেতা ইমরান গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফেসবুক লাইভে এসে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) ভোরে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুখালী এলাকার রেজাউল করিমের ছেলে এবং স্থানীয়ভাবে ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম ইমরানকে গ্রেপ্তার করেছে বলে খবর পেয়েছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, গত ১৪ জুলাই ‘ইমরান চৌধুরী’ নামের একটি ফেসবুক আইডি থেকে ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে প্রাণনাশের হুমকি দেন। এরপর থেকে ইমরান পলাতক ছিলেন।

তিনি আরও বলেন, গত ৯ নভেম্বর বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের নেতৃত্বও দেন ইমরান। সেই মামলার ভিত্তিতেই আজ ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা মার্কা থাকবে: জামায়াত প্রার্থী

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে প্রাণনাশের হুমকি: ফেসবুক লাইভে হুমকিদাতা ছাত্রলীগ নেতা ইমরান গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫