ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসে সব থেকে কম বেতনে চাকরি করে বাংলাদেশিরা: পররাষ্ট্র উপদেষ্টা ‘বাবরি মসজিদ’ নির্মাণ উপলক্ষে ৪০ হাজার মানুষকে খাওনো হলো বিরিয়ানি জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন: রেজাউল করীম বেগম জিয়ার খোঁজ নিতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান বাবরি মসজিদ নির্মাণে বাজেট ৩০০ কোটি, এক ব্যবসায়ীই দিবেন ৮০ কোটি টাকা তফসিল এ সপ্তাহেই, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি সানাউল্লাহ টাকা, প্রভাবশালী মামা-খালু-শ্বশুর না থাকলে রাজনীতি কইরেন না: দুধ দিয়ে গোসল যুবদল নেতার নিজ এলাকায় বিক্ষুব্ধ জনতার স্লোগান ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে’ ভয়াবহ হামলায় একদিনে ১৪৫০ ইউক্রেনীয় সেনা নিহত বিকেলে এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা

ভোলা-২ এ হাফিজ ইব্রাহিমের মন্তব্য: ‘৫ আগস্ট জন্ম না হলে জিয়া পরিবার মুক্ত হতো না’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১০:০২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিম বলেছেন, ‘৫ আগস্ট জন্ম না হলে জিয়া পরিবার মুক্ত হতো না। ৫ আগস্টের কারণেই ১৭ বছর জেল খাটার পর আমার ভাই গিয়াস উদ্দিন আল মামুনকে ফিরে পেয়েছি। তা না হলে হয়তো আমি আমার ভাইকে ফিরে পেতাম না।’

বুধবার বিকেলে দৌলতখান উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাফিজ ইব্রাহিম আরও বলেন, ‘একটি দল একসময় আমাদের সহযোগী ছিল, এখন তারা আমাদের বিপক্ষ। তারা যে মওদুদী ইসলাম কায়েম করতে চায়, আমরা সেই ইসলাম চাই না। আমরা মদিনার ইসলাম চাই। নির্বাচনে আমি নির্বাচিত হলে আমার এলাকাকে মাদকমুক্ত করবো এবং বেকারত্ব দূর করবো।’

দৌলতখান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন—ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হারুনুর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান ও ফজলুর রহমান বাচ্চু মোল্লা।

সভায় আরও বক্তব্য দেন ভোলা সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আসিফ আলতাফ, দৌলতখান উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শামসুল ইসলাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসে সব থেকে কম বেতনে চাকরি করে বাংলাদেশিরা: পররাষ্ট্র উপদেষ্টা

ভোলা-২ এ হাফিজ ইব্রাহিমের মন্তব্য: ‘৫ আগস্ট জন্ম না হলে জিয়া পরিবার মুক্ত হতো না’

আপডেট সময় ১১:১০:০২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫