ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩ ‘আমাকে কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু হিন্দুদের সফরে সরিয়ে দেওয়া হলো নারী কর্মীদের, বন্ধ আইফেল টাওয়ার আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন ছাত্রদল সভাপতি বাঁধনকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার চেষ্টা ও হামলায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানালেন পাটওয়ারী ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী! গাজায় ‘নৃশংস অপরাধের’ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল এবার একজোট হয়ে ইসরায়েলে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

ছেলের জন্য আবেগঘন বার্তা চঞ্চল চৌধুরীর: “আমার পোশাকে লেগে আছে পরিশ্রমের ঘাম, একে অবজ্ঞা করিস না বাপ”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী বর্তমানে ব্যস্ত ওপার বাংলার একটি সিনেমার কাজে। সম্প্রতি তিনি শেষ করেছেন টালিউড নির্মাতা ব্রাত্য বসুর নতুন ছবির শুটিং। আজ বিকেলে নিজের ফেসবুক পেজে ছেলেকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন এই অভিনেতা।

ছেলের একটি ছবির সঙ্গে চঞ্চল লিখেছেন—

“যতদূর মনে পড়ে, গত শীতেও এই ব্লেজারটির মালিকানা আমার হাতেই ছিলো! ভাবছেন নিজের টাকায় বানিয়েছিলাম? না, খালাতো ভাই প্রবীর নিজের শরীর থেকে খুলে আমাকে পরিয়ে দিয়েছিল, বলেছিল, ‘দাদা, তোকে খুব সুন্দর মানিয়েছে, এটা তুই নিয়ে যা।’ তখন খুশি হয়েই নিয়েছিলাম জিনিসটা।”

এরপর তিনি লেখেন—

“সময়ের সঙ্গে সঙ্গে এখন সেই প্রিয় পোশাকগুলো ছেলের শরীরে খাপে খাপ বসে যাচ্ছে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম! এক সময় বাবা-মায়ের সমস্ত কিছুই সন্তানের দখলে চলে যায়। এ আনন্দ বাবা-মায়ের জন্য অকল্পনীয় শান্তি।”

চঞ্চল চৌধুরী আরও লিখেছেন,

“হে সন্তানেরা, শুধু সম্পত্তি বা পোশাক নয়, বাবা-মায়ের ভালো অর্জনগুলোও নিজের জীবনে বয়ে নিয়ে সফল হও। বড় হও, সফল হও।”

পোস্টের শেষ অংশে ছেলেকে উদ্দেশ করে এই অভিনেতার আবেগঘন বার্তা—

“আমার ছেলে শুদ্ধ’র কাছে অনুরোধ, অতি বিলাসিতা আমার কখনই পছন্দ নয়, তাই আমার সমস্ত পোশাক, বাপ বেটা দুজনই ভাগাভাগি করেই পরি চল! আমার প্রতিটি পোশাকে আমার শরীরের যে পরিশ্রম আর সাধনার ঘাম গন্ধ লেগে আছে, সেটাকে কখনো অবজ্ঞা করিস না বাপ, অনেক বড় মানুষ হ।”

চঞ্চলের এই পোস্টে ইতিমধ্যেই ভক্তদের ভালোবাসার ঢল নেমেছে। অনেকে মন্তব্য করেছেন— “এমন পিতা পেলে ভাগ্য খুলে যায়!”, “চঞ্চল শুধু অভিনয়ে নয়, মানবিকতাতেও অনন্য।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ছেলের জন্য আবেগঘন বার্তা চঞ্চল চৌধুরীর: “আমার পোশাকে লেগে আছে পরিশ্রমের ঘাম, একে অবজ্ঞা করিস না বাপ”

আপডেট সময় ১০:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫