রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতার সহায়তায় দুজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
ঢাকা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, আটকরা হলেন মোরশেদ (৪০) ও জাকির (২৫)। তিনি বলেন, ট্রেনটির ৪ নম্বর ট্র্যাকে বগিটি দাঁড়িয়ে ছিল। আগুন লাগানোর পর পালানোর চেষ্টা করছিলেন দুই দুর্বৃত্ত, তবে স্থানীয়রা ধাওয়া করে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, ঘটনাস্থল রেলওয়ে থানার আওতায় হলেও তেজগাঁও থানা পুলিশও সেখানে সহায়তায় গেছে।

