ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মারা গেলেন মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা, এমপিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় এবার মা-ভাবি ও আট মাসের ভাতিজীকে জবাই করে হত্যা! গভীর রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের সঙ্গে প্রহসন করা হয়েছে: বাংলাদেশ খেলাফত মজলিস কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, দেশের জন্য অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্গীকার লাখো মানুষের

পাকিস্তানপন্থি’ ট্যাগ দেওয়া মানে ভারতীয় বয়ান পুনরুজ্জীবিত করা, বাংলাদেশপন্থি রাজনীতি চায় হেফাজত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৪১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশে ‘পাকিস্তানপন্থা’ বলে কিছু নেই। এটি ভারতের রেটোরিক। এর প্রচার জুলাই ঐক্যে নতুন বিভেদ উসকে দেবে। সাতচল্লিশ, একাত্তর এবং চব্বিশকে ধারণ করে বাংলাদেশপন্থি শক্তিশালী রাজনৈতিক সংস্কৃতি গড়তে হবে। আজ মঙ্গলবার বিবৃতিতে এসব কথা বলেছে হেফাজতে ইসলাম।

সংগঠনটির যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ভারতীয় সংবাদমাধ্যম বাংলাদেশের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ছাত্র-জনতাকে ‘পাকিস্তানপন্থি’ বলে ফ্রেমিং করে। এই মুহূর্তে ভিন্নমতাবলম্বীদের ‘পাকিস্তানপন্থি’ ট্যাগ দেওয়া মানে ভারতীয় বয়ান পুনরুজ্জীবিত করা। আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে এ ধরনের ভারতীয় রেটোরিক ব্যবহার করে প্রতিপক্ষকে দমন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে আবারও সেই আত্মঘাতী পশ্চাদমুখী রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চায় না। ভারতীয় রেটোরিকের চর্চা জুলাই ঐক্যে বিভেদ উসকে আধিপত্যবাদকে সুযোগ করে দিতে পারে।

আজিজুল হক বলেন, হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বঞ্চিত মুসলমানের রাজনৈতিক স্বাধীনতা ও অধিকার রক্ষায় সাতচল্লিশ ঘটেছিল। এরপর পাকিস্তান সামরিক জান্তার জুলুম ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একাত্তরের জনযুদ্ধ সংঘটিত হয়ে বাংলাদেশ স্বাধীন হয়। এর ধারাবাহিকতায় চব্বিশের গণঅভ্যুত্থানে এদেশে ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পতন ঘটে। সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশ প্রতিটি আমাদের সংগ্রামী ইতিহাস ও জাতীয় আত্মপরিচয় নির্মাণের অনিবার্য ভিত্তি। কোনোটিকে অস্বীকার নয়, বরং ঐক্যবদ্ধভাবে ইতিহাস ও রাষ্ট্র পুণর্নির্মাণে প্রতিটিকে ধারণ করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মারা গেলেন মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি

পাকিস্তানপন্থি’ ট্যাগ দেওয়া মানে ভারতীয় বয়ান পুনরুজ্জীবিত করা, বাংলাদেশপন্থি রাজনীতি চায় হেফাজত

আপডেট সময় ১১:০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫