ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইউরোপীয় দেশগুলোয় ১০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন

ব্যক্তিগত জ্যোতিষিকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, সমালোচনার মুখে সিদ্ধান্ত প্রত্যাহার থালাপতির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় তার ঘনিষ্ঠ জ্যোতিষী রাধান পণ্ডিতকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তবে বুধবার (১৩ মে) সমালোচনার মুখে তার নিয়োগ বাতিল করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় বুধবার তার জ্যোতিষী রাধান পণ্ডিতকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) পদে নিয়োগ বাতিল করেছেন। বিরোধী দল ও মিত্রদের সমালোচনার এক দিন পর তিনি এই সিদ্ধান্ত নিলেন।

আজ (বুধবার) তামিলনাড়ু বিধানসভায় বিজয় আস্থা ভোটের মুখোমুখি হন। তবে বিজয় নিজের কাছে থাকা সমর্থনের চেয়েও বেশি ভোট পেয়ে এই যাত্রায় উতরে গেছেন।

ফ্লোর টেস্টের কিছুক্ষণ পর সরকার একটি সার্কুলার প্রকাশ করে। সেখানে বলা হয়, ‘মুখ্যমন্ত্রীর (রাজনৈতিক) অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) হিসেবে থিরু রিকি রাধান পণ্ডিত ভেট্রিভেলের নিয়োগসংক্রান্ত দ্বিতীয় রেফারেন্সে জারি করা আদেশ তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হলো।’

বিভিন্ন রাজনৈতিক দল বিজয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছিল, ব্যক্তিগত বিশ্বাস কখনোই শাসনব্যবস্থাকে প্রভাবিত করতে পারে না। এর আগে গতকাল মঙ্গলবার বিজয় তার ঘনিষ্ঠ সহযোগী, জ্যোতিষী এবং দলীয় মুখপাত্র রিকি রাধান পণ্ডিত ভেট্রিভেলকে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে নিয়োগ দেন।

রিকি রাধান পণ্ডিত ভেট্রিভেল রাজনৈতিক ও গণমাধ্যম মহলে মূলত একজন জ্যোতিষী হিসেবে পরিচিত। মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও তিনি পরিচিত। গত কয়েক বছরে অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা বিজয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ব্যক্তিগত অনুষ্ঠানে তাকে পাশে দেখা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউরোপীয় দেশগুলোয় ১০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

ব্যক্তিগত জ্যোতিষিকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, সমালোচনার মুখে সিদ্ধান্ত প্রত্যাহার থালাপতির

আপডেট সময় ০৯:২৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬