ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম-রুটি ‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প আঘাত ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়াল, নিখোঁজ ৫০ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের হামলা আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যা খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা

আকদ অনুষ্ঠানে অঝোরে কাঁদলেন সাদিক কায়েম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম আনিকা ফারদিন ফরায়েজি। পেশায় তিনি চিকিৎসক।

এর আগে বুধবার (১৩ মে) বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ আকদ অনুষ্ঠিত হয়।

আকদ অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় অঝোরে কাঁদতে দেখা যায় সাদিক কায়েমকে।

তখন উপস্থিত নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝেও তৈরি হয় আবেগঘন মুহূর্ত।

জানা গেছে, সাদিক কায়েমের সহধর্মিণী হতে যাওয়া আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা।

আনিকার বাবা আয়ুব আলী ফরায়েজি একজন ব্যবসায়ী এবং রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসী বাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের কেন্দ্র এবং মহানগরীর নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ডাকসুর নেতারা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আকদ শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিয়ে উপলক্ষে ইতোমধ্যে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রমসহ বিভিন্ন অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আমন্ত্রণপত্র বিতরণ করেছেন সাদিক কায়েম।

সাদিক কায়েম ও আনিকা ফারদিনকে সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকসুর বিভিন্ন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো

আকদ অনুষ্ঠানে অঝোরে কাঁদলেন সাদিক কায়েম

আপডেট সময় ০৯:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬