ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ পদ্মা ব্যারেজ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই: এ্যানি পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরা সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে ঢুকছে তুরস্ক ও কাতার? একজন পরীক্ষার্থীর জন্য দায়িত্বে আটজন আকদ অনুষ্ঠানে অঝোরে কাঁদলেন সাদিক কায়েম রাশিয়ায় পোল্ট্রি ফার্মে ‘চুমু’ কাণ্ড, সংঘর্ষে হাসপাতালে ২০ প্রকাশিত হলো জবির বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি ব্যক্তিগত জ্যোতিষিকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, সমালোচনার মুখে সিদ্ধান্ত প্রত্যাহার থালাপতির পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র

একজন পরীক্ষার্থীর জন্য দায়িত্বে আটজন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রে বুধবার (১৩ মে) ছিল ভিন্ন এক পরিবেশ। অন্য কেন্দ্রগুলোতে যখন পরীক্ষার্থীদের ভিড়, তখন এই কেন্দ্রে একটি কক্ষে একাই পরীক্ষা দিয়েছে একজন শিক্ষার্থী।

হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষায় অংশ নিতে সকালেই কেন্দ্রে আসে ওই পরীক্ষার্থী। নির্ধারিত কক্ষে একটি বেঞ্চে বসে সে পরীক্ষা দেয়। পুরো কক্ষ ফাঁকা থাকায় কেন্দ্রজুড়ে তৈরি হয় অস্বাভাবিক নীরবতা।

তবে পরীক্ষার্থী একজন হলেও কেন্দ্র পরিচালনায় ছিল না কোনো শিথিলতা। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রে দায়িত্ব পালন করেন প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, পুলিশ সদস্য ও অফিস সহায়কসহ মোট আটজন কর্মকর্তা-কর্মচারী।

কেন্দ্র সূত্রে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় ওই কেন্দ্রে হিসাববিজ্ঞান বিষয়ে নিবন্ধিত ছিল মাত্র একজন পরীক্ষার্থী। নিয়ম অনুযায়ী প্রশ্নপত্র সংরক্ষণ, পরীক্ষা তদারকি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব জনবল রাখা হয়।

এ ঘটনা স্থানীয়দের মধ্যেও আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, সাধারণত একটি পরীক্ষার কক্ষে অসংখ্য পরীক্ষার্থীর উপস্থিতি দেখা গেলেও এখানে পুরো কক্ষজুড়ে ছিল মাত্র একজন।

গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব শাহিনুর আলম বলেন, পরীক্ষার্থী একজন হলেও বোর্ডের সব নিয়ম মেনেই পরীক্ষা নেওয়া হয়েছে। কোনো ধরনের ব্যতিক্রম করার সুযোগ নেই।

তিনি জানান, কেন্দ্রে উপজেলা প্রশাসনের প্রতিনিধি, ট্যাগ কর্মকর্তা, কক্ষ পরিদর্শক, শিক্ষক, পুলিশ সদস্য ও অফিস সহায়করা দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ

একজন পরীক্ষার্থীর জন্য দায়িত্বে আটজন

আপডেট সময় ১০:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬