ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদি বাদশাহর খরচে, ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ১ হাজার মুসল্লি” পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন হ্যারি কেনকে গোলশূন্য রাখল ‘জুজু’? ইংল্যান্ড-ঘানা ম্যাচে কালো জাদু নিয়ে তোলপাড় জামায়াতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো: রাশেদ খান বিরোধীদলের মধ্যে ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী পবিত্র কাবা শরীফ ধোয়া হবে ৩০ জুন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে মিসাইল না থাকলে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হতো ইরান: ইরানের প্রেসিডেন্ট নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী স্কটল্যান্ডকে হারালে আরেক বিপদ ব্রাজিলের!

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচার ও স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার (১৩ মে) নয়াদিল্লির গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধীকে বুধবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্র বলেছে, ৭৯ বছর বয়সী রাজ্যসভার সদস্য সোনিয়া গান্ধীর ছোট একটি অস্ত্রোপচারের জন্য গুরুগ্রামের ‘মেদান্তা-দ্য মেডিসিটি’ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তার বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা চলছে।

হাসপাতালের একটি সূত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেছে, সোনিয়া গান্ধী দীর্ঘস্থায়ী কাশির সমস্যায় ভুগছেন। বিশেষ করে দিল্লির বায়ুদূষণের কারণে তাকে নিয়মিত বিরতিতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আসতে হয়।

চলতি বছর তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস নেত্রী। এর আগে গত মার্চে তীব্র জ্বরে আক্রান্ত হলে তাকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়। তখন পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

তারও আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে ভর্তি হয়ে বক্ষরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি বাদশাহর খরচে, ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ১ হাজার মুসল্লি”

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

আপডেট সময় ১১:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬