ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের মূল্য পুরো বিশ্বকে দিতে হচ্ছে: ইরান সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি যুদ্ধের অর্থ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করতে চায় ইউক্রেন রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭.৫০ বিলিয়ন ডলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিল ছাত্রদল জর্দার কৌটায় জমিয়ে ছিলেন ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা পচে-ঝাঁঝরা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম: শেখ হাসিনা ইরান যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের আর্থিক সুবিধা দিতে অস্বীকৃতি পেন্টাগনের বন্যায় মৃত্যু ভেবে শেষকৃত্যের প্রস্তুতি, ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার নারী প্রতিবেশীর গোপন খবর বিক্রি করে দুই বাড়ির মালিক বৃদ্ধা!

আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ: সিদ্দিক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৭৬০ বার পড়া হয়েছে

নাট্যকার ও অভিনেতা সিদ্দিকুর রহমান স্পষ্টভাবে স্বীকার করেছেন যে তিনি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ এবং এখনো সেই অবস্থানে আছেন। একই সঙ্গে তিনি দৃঢ়ভাবে বলেছেন, কোনো রাষ্ট্রদ্রোহী কাজ বা অন্যায়ের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র চাওয়ার বিষয়ে তিনি এক অর্থে অনুতাপ প্রকাশ করেছেন, তবে সেটা রাজনৈতিক আদর্শের কারণে নয়, বরং দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে।

মঙ্গলবার (১২ মে) দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ। আমি ছিলাম না, আমি এখনো আছি, সত্যি কথা যেটা। কারণ আমি তো আওয়ামী লীগকে সমর্থন করেছি। আমি আওয়ামী লীগের দলীয় নমিনেশন পেপার চেয়েছিলাম।’ তবে মনোনয়নপত্র চাওয়ার বিষয়টি তাকে রাজনৈতিকভাবে দায়বদ্ধ করে না বলে মনে করেন তিনি। তার ভাষায়, ‘আমি যে দলটির দলীয় নমিনেশন পেপার চেয়েছিলাম, তাদের দায়ভারটা তো আমার উপরে আসবে না। কারণ ওতপ্রোতভাবে আমি প্রফেশনালি কোনো পলিটিশিয়ান না।’

নিজের পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, ‘দিনশেষে আমি নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান।’ নাগরিক হিসেবে তার মত প্রকাশের স্বাধীনতা এবং স্বাধীনভাবে কথা বলার অধিকার রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। যেকোনো অভিযোগ প্রত্যাখ্যান করে সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি কোনো রাষ্ট্রদ্রোহী কাজের সঙ্গে জড়িত না। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত না। আমি কারো কোনো ক্ষতি চাইনি। আমার দ্বারা কারো ক্ষতি হয়নি। বা আমি বরং ওই জায়গা থেকে মানবতার সেবক হতে চেয়েছি। সেবকের জায়গা থেকে আমি কথা বলেছি।’

আওয়ামী লীগের মনোনয়নপত্র চাওয়ার বিষয়ে অনুতাপের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘পলিটিক্যাল জায়গা থেকে আমি কথা বলেছি, সেটুকু হলো যে নমিনেশন পেপার যখন চেয়েছিলাম আমি সেটার জন্য অনুতপ্ত একটা মাত্র কারণে।’ সেই কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ চলে যাওয়া এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা হওয়াকে। তিনি আরও বলেন, ‘যেহেতু নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি যেহেতু তাদের সমর্থিত একটা মানুষ, আমার মনে হয় কার্যক্রম নিয়েও আমার কথা বলা উচিত না। কারণ সেটাও নিষিদ্ধ। অতএব আমি সেই ব্যাপারে তেমন কোনো মন্তব্য করতে চাই না। এটা আসলে যারা প্রফেশনালি রাজনীতি করেন তাদের জন্য। আমি এখনো প্রফেশনাল রাজনীতিক না।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের মূল্য পুরো বিশ্বকে দিতে হচ্ছে: ইরান

আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ: সিদ্দিক

আপডেট সময় ১০:১৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬