ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পাটওয়ারী-সিফাত গংদের বক্তব্য ক্রিমিনাল অফেন্স: এ্যানি মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: সংসদে ডেপুটি স্পিকার শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ দুর্গার ১১ হাতের ছবি দিয়ে সরকারি বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন শুভেন্দু বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত দরদ দেখিয়ে হেবা আইন পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

বিচার এমনভাবে করা উচিত যাতে এই ধরনের অপরাধ করার আগে অপরাধীর রুহ কাঁপে: ইরফান সাজ্জাদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৪৯০ বার পড়া হয়েছে

এবার রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ডে পুরো দেশজুড়ে তৈরি হয়েছে শোক, আতঙ্ক আর ক্ষোভের আবহ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ছোটপর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। নিজের ফেসবুক পোস্টে তিনি দেশের বিচার ব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান। অভিনেতার মনে করেন, শুধু গ্রেপ্তার দেখিয়ে মানুষকে আশ্বস্ত করার দিন শেষ হওয়া উচিত। বিচার এমন হতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহসই না পায়।

নিজের পোস্টে তিনি লেখেন, সম্ভবত এই মুহূর্তে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়ে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হলো বাংলাদেশ! শুধু গ্রেপ্তার করে সান্ত্বনা দেবেন আর বিচারের কোনো নাম নেই, এই সার্কাস আর কত দিন?

শুধু ক্ষোভ প্রকাশেই থেমে থাকেননি তিনি। অপরাধীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আরও লেখেন, বিচার এমনভাবে করা উচিত যাতে এই ধরনের অপরাধ করার আগে অপরাধীর রুহ কাঁপে

পোস্টের একপর্যায়ে তিনি দেশের প্রধানমন্ত্রীর প্রতিও আহ্বান জানান। একজন বাবার অনুভূতির জায়গা থেকে দেশের সব অভিভাবকের ভয় ও নিরাপত্তাহীনতার বিষয়টি উপলব্ধি করার অনুরোধ করেন অভিনেতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন

বিচার এমনভাবে করা উচিত যাতে এই ধরনের অপরাধ করার আগে অপরাধীর রুহ কাঁপে: ইরফান সাজ্জাদ

আপডেট সময় ১২:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬