ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামীকাল যারা ছুটি পাবেন, যারা পাবেন না জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ প্রধানমন্ত্রী শেহবাজের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া জাতিসংঘের ওপর থেকে আস্থা উঠে গেছে: নিউ ইয়র্কে পৌঁছে আরাগচির পোস্ট জনস্বার্থের সব কাজের বিরোধিতা করেছে জামায়াত: রিজভী ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ এসপি মাসুদের শিগগিরই ভেঙে চার ভাগ হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী ২ বছরের মধ্যে সরকারের উদ্যোগে জ্বালানির সংকট থাকবে না: রাশেদ খান জ্বালানি তেলের দাম নিয়ে সমালোচনামূলক পোস্ট, দল থেকে বহিষ্কার জেলা ছাত্রদল নেতা লংমার্চ করা বিরোধী দল কিছু গাড়ির টোল পরিশোধ করেনি: রিজভী

“নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, এটা নিশ্চিত”—আনিস আলমগীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ১১১৬ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না, এমনটাই নিশ্চিত বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। শুক্রবার (১৩ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আনিস আলমগীর বলেন, “লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাই প্রোফাইল বৈঠকে অবশেষে যা হওয়ার কথা ছিল, তা-ই হয়েছে। জাতি কিছুটা স্বস্তি পেল। রাজনৈতিক মহল ও মিডিয়ার কল্পনায় ঘুরপাক খাওয়া দৃশ্যটাই এবার বাস্তবে রূপ নিল।”

তিনি আরও বলেন, “নতুন কিছু নয়, শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। নির্বাচন এপ্রিলের বদলে ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আওয়ামী লীগ যে নির্বাচনের বাইরে থাকবে, সেটাও এখন নিশ্চিত।”

আনিস আলমগীরের মতে, “অনেকদিন তো তারা (আওয়ামী লীগ) খেয়েছে, এবার অন্যের খাওয়া দেখতে দেখতে একটু ধৈর্য ধরতে হবে। এখন অন্যদের মাঠে নামার পালা। কিছু গুছানো সংস্কার হবে, দু’একটা প্রতীকী রায়ও পড়বে— ব্যাস, শুরু হবে নতুন সময়।”

সাংবাদিক আনিস আলমগীরের এই মন্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক মহলে নির্বাচনের পরিক্রমা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সরকারি মহল থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামীকাল যারা ছুটি পাবেন, যারা পাবেন না

“নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, এটা নিশ্চিত”—আনিস আলমগীর

আপডেট সময় ০৭:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫