ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের এবার ইরানে স্থলসেনা নামানোর ছক যুক্তরাষ্ট্রের, ভয়ংকর পরিকল্পনা ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি কৃষক সেজে ফসলি মাঠ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ধরল পুলিশ সাবেক রাষ্ট্রপতির ফৌজদারী অপরাধের বিচার সম্ভব, সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোন বাধা নেই: শিশির মনির

ব্রাজিল সমর্থকদের র‌্যালিতে গিয়ে দুর্ঘটনায় যুবক নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিনে ফুটবল দল ব্রাজিলের সমর্থকদের একটি মোটরসাইকেল র‌্যালিতে অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উদয়পুর রাস্তার মাথাসংলগ্ন দৌলতখান রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন (২৭) বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চরডোষ গ্রামের চৌকিদার বাড়ির মো. মাকসুদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ইসমাইল তার বাড়ি থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে বোরহানউদ্দিন সদরে যাচ্ছিলেন। পথে উদয়পুর রাস্তার মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি এক পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। ওই সময় বোরহানউদ্দিন থেকে আসা ব্রাজিল সমর্থকদের একটি মোটরসাইকেল র‍্যালি ঘটনাস্থলে পৌঁছালে তারা ইসমাইলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরনে ব্রাজিলের জার্সি থাকায় স্থানীয়দের ধারণা, তিনি বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বোরহানউদ্দিনের ব্রাজিল সমর্থকদের র‍্যালিতে যোগ দেওয়ার জন্যই বের হয়েছিলেন।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

ব্রাজিল সমর্থকদের র‌্যালিতে গিয়ে দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট সময় ১০:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬