ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার ইরানে স্থলসেনা নামানোর ছক যুক্তরাষ্ট্রের, ভয়ংকর পরিকল্পনা ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি কৃষক সেজে ফসলি মাঠ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ধরল পুলিশ সাবেক রাষ্ট্রপতির ফৌজদারী অপরাধের বিচার সম্ভব, সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোন বাধা নেই: শিশির মনির বড় লক্ষ্য অর্জনে কি ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঁঠা বানালেন মোদি? সন্তানদের ওপর রাগ করে ফের বিয়ে করলেন ৮০ বছরের বৃদ্ধ সৌদি আরবকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা শিগগিরই দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী সেনা সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের উর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দর্শনা সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে জিরো পয়েন্টের কাছাকাছি এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে দর্শনা সীমান্তের ৭৫ নম্বর মেইন পিলারের ৩-এস সাব-পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

ওই যুবকের নাম জুলফিকার। তিনি দর্শনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জয়নহর গ্রামের মৃত আলাউদ্দিন ওরফে কালু মৌলভির ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সীমান্তবর্তী মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিলেন জুলফিকার। বিকেল ৩টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের গেঁদে বিএসএফ ক্যাম্পের একটি টহলদল বাংলাদেশি সীমানার কাছাকাছি এসে তাকে ধরে নিয়ে যায়।

জুলফিকারের বড় ভাই আবু তালহা ঘটনার বিবরণ দিয়ে বলেন, মা ছোট ভাই জুলফিকারকে ছাগলের জন্য ঘাস আনতে বললে সে বাড়ি থেকে বস্তা ও হাসুয়া নিয়ে বের হয়। এরপর দীর্ঘ সময় সে আর বাড়ি ফিরে আসেনি। বিকেলে আমরা জানতে পারি সীমান্তের মাঠে ঘাস কাটার সময় বিএসএফ তাকে ধরে নিয়ে গেছে। বিষয়টি জানার পরপরই আমরা দর্শনা আইসিপির বিজিবি ক্যাম্পে জানিয়েছি। এখন পর্যন্ত তার ভাগ্যে কী ঘটেছে তা নিশ্চিত হতে পারিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানার পরপরই বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, বিএসএফের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে আটক বাংলাদেশি যুবককে ভারতের স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার ইরানে স্থলসেনা নামানোর ছক যুক্তরাষ্ট্রের, ভয়ংকর পরিকল্পনা

দর্শনা সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট সময় ১১:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬