ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: জাতিসংঘে মাহমুদ আব্বাস

জলাবদ্ধতায় বিপর্যস্ত ঢাবি, বিদ্যুৎহীন দুই হল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

এক দিনের টানা ভারী বৃষ্টিতেই যেন থমকে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসজুড়ে জলাবদ্ধতা, দুই আবাসিক হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন, আর চরম দুর্ভোগে হাজারো শিক্ষার্থী।

রোববারের টানা বর্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কার্জন হল, ভিসি চত্বর, নীলক্ষেত, পলাশীসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় পানি জমে যায়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীরা।

নিরাপত্তার কারণে দুটি হলের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে। ফলে বিদ্যুতের পাশাপাশি সুপেয় পানি, খাবার এবং মোবাইল চার্জ দেওয়ার মতো মৌলিক সেবাও ব্যাহত হয়েছে। অনেক শিক্ষার্থী জলাবদ্ধতার মধ্যেই পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন।

এদিকে জলাবদ্ধতার কারণে কয়েকটি বিভাগের ক্লাস বাতিল এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। অতিবৃষ্টিতে ক্যাম্পাসে একটি বড় কৃষ্ণচূড়া গাছও উপড়ে পড়েছে, যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পানি নামতে শুরু করলেও পুরোপুরি না সরা পর্যন্ত নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে না। একই সঙ্গে সুপেয় পানি ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলছে।

অন্যদিকে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিনামূল্যে ভ্যান, অতিরিক্ত বাস, জেনারেটরের মাধ্যমে বিকল্প বিদ্যুৎ, সুপেয় পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করেছে ডাকসু।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, প্রতি বছর একই পরিস্থিতি তৈরি হলেও স্থায়ী জলাবদ্ধতা নিরসনে এখনো কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তাই দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি দীর্ঘমেয়াদি ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের

জলাবদ্ধতায় বিপর্যস্ত ঢাবি, বিদ্যুৎহীন দুই হল

আপডেট সময় ০১:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬