ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: জাতিসংঘে মাহমুদ আব্বাস

কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় চার শিক্ষার্থীকে শোকজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৪৯৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষের বারান্দায় কালেমা খচিত সাদা-কালো পতাকা টানানোর ঘটনায় চার আবাসিক শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে হল প্রশাসন। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে হলের ওয়ার্ডেন ও তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মীর ফেরদৌস হোসেন স্বাক্ষরিত নোটিশে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ব্যাখ্যা দিতে বলা হয়। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন ওয়ার্ডেন উজ্জ্বল কুমার মণ্ডল এবং ড. সাহাদাত হোসেন।

শোকজপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন রসায়ন বিভাগের ৫৩তম ব্যাচের আরিফ হাসনাত (শামীম), লোক প্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের রাকিব, রসায়ন বিভাগের ৫২তম ব্যাচের গিয়াসউদ্দিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫৫তম ব্যাচের সাদ আব্দুর রহমান। তারা হলের ৩০২ নম্বর কক্ষের সঙ্গে সংশ্লিষ্ট। তবে প্রথম বর্ষের শিক্ষার্থী সাদ আব্দুর রহমান এখনও ওই কক্ষে ওঠেননি বলে জানা গেছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ জুন হলের তৃতীয় তলার ‘এ’ ব্লকের ৩০২ নম্বর কক্ষের বারান্দায় সাদা-কালো একটি পতাকা টানানো হয়। পরে পতাকাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনার ব্যাখ্যা জানতে সংশ্লিষ্টদের শোকজ করা হয়েছে।

শোকজপ্রাপ্ত শিক্ষার্থীদের দাবি, ধর্মীয় অনুভূতি থেকেই কক্ষের একজন শিক্ষার্থী পতাকাটি টানিয়েছিলেন। বিষয়টি নিয়ে এত আলোচনা হবে বলে তারা ধারণা করেননি। পরে একটি ফেসবুক পেজে পতাকার ছবি প্রকাশিত হওয়ার পর সেটি খুলে ফেলা হয়।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, পতাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসনের নজরে বিষয়টি আসে। দেশের বিভিন্ন স্থানে একই ধরনের পতাকা নিয়ে আলোচনা চলায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের

কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় চার শিক্ষার্থীকে শোকজ

আপডেট সময় ১১:৫৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬