ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল

সিআইডি পরিচয়ে তরুণীকে অপহরণ চেষ্টা, সাবেক স্বামীসহ গ্রেপ্তার ৭

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

নোয়াখালী জেলা শহর মাইজদীতে সিআইডির পরিচয় দিয়ে এক তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগে তার সাবেক স্বামীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিআইডি লেখা চারটি ইউনিফর্ম, তিনটি ওয়াকিটকি ও একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াতলী এলাকার শহীদুল ইসলাম শুভ চৌধুরী (৩২), চররুহিতা এলাকার রুবেল হোসেন (২৯), রাজশাহীর জাহাঙ্গীর আলম (২৮), বগুড়ার আবুল কাশেম সোহেল (৩৮), চট্টগ্রামের শাহাদাত হক খান চৌধুরী (২৯), ফেনীর নাদির (২৯) ও ঢাকার শরীফ মিয়া (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৩ সালে পারিবারিকভাবে ওই তরুণীর সঙ্গে শুভ চৌধুরীর বিয়ে হয়। পরে দাম্পত্য কলহের জেরে চলতি বছরের ২১ জানুয়ারি তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর থেকে শুভ তার সাবেক স্ত্রীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার গভীর রাতে সিআইডির ইউনিফর্ম পরে ও হাতে ওয়াকিটকি নিয়ে কয়েকজন ব্যক্তি মাইজদীর বসুন্ধরা কলোনিতে ওই তরুণীর বাসায় যান। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে একটি মামলার তদন্তের কথা বলে দরজা খুলতে বলেন।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে তারা ওই তরুণীর বাবা আতাউর রহমানকে ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করেন তারা। পরে শুভ তার সাবেক স্ত্রীর কক্ষে গিয়ে জোরপূর্বক তাকে তুলে নেয়ার চেষ্টা করেন।

এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বাসার মূল ফটক বাইরে থেকে বন্ধ করে দেন ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সাতজনকে আটক করে।

এ ব্যাপারে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ভুক্তভোগী তরুণীর বাবা আতাউর রহমান বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটির পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা সংঘবদ্ধ চক্র জড়িত আছে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল

সিআইডি পরিচয়ে তরুণীকে অপহরণ চেষ্টা, সাবেক স্বামীসহ গ্রেপ্তার ৭

আপডেট সময় ০৯:৫৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬