সিলেটের জৈন্তাপুরে ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ১৭ বছর বয়সী এক নারী শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের ল্যাব সহকারী ও টিউশন মাস্টার সাইফুল ইসলামের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৩আগস্ট) ভোরে ঘটনাটি ঘটেছে।
জানা যায়,জৈন্তাপুরের বিগ্রেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাদিয়া আক্তার (১৭) স্কুলে যাওয়া আসার সুযোগে স্কুলের ল্যাব সহকারী ও টিউশন মাস্টার সাইফুল ইসলাম সখ্যতা গড়ে তুলেন।সাদিয়ার সাথে সাইফুলের পরিচয় হয় স্কুল থেকেই।সাদিয়া আক্তারকে টিউশনি পড়াতেন সাইফুল ইসলাম।এরই সুবাদে কথোপকথন হতো উভয়ের মধ্যে।
স্হানীয় একটি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটেছে। সাইফুল ইসলাম মেয়েটিকে নানা প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়েছেন।
স্কুলে তার চলাফেরা সন্দেহমূলক ছিলোনা।যেকারণে সহজে বিষয়টি কর্তৃপক্ষের নজরে পড়েনি।শিক্ষার্থী ও শিক্ষকের সম্পর্ক সেই মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে। এলাকায় এই ঘটনা নৈতিক প্রভাব ফেলেছে।
ভুক্তভোগী ছাত্রীর পিতা নজরুল ইসলাম বলেন,
”আমার মেয়ের বয়স বর্তমানে মাত্র ১৭ বছর।মাস্টার সাইফুল ইসলাম আমার অবুঝ মেয়েকে প্রেমের প্রলোভন ও ফাঁদে ফেলে এই ঘটনা ঘটিয়েছে।আমরা মেয়েকে আমি অক্ষত অবস্থায় দ্রুত ফেরত পেতে চাই। আমি থানায় অভিযোগ দায়ের করেছি।আইনের সহযোগিতায় আমার মেয়েকে ফিরে পেতে চাই।”
ঘটনা ও অভিযোগের বিষয়ে জৈন্তাপুর থানা পুলিশ জানায়,স্কুল ছাত্রী নিখোঁজের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করছে। ছাত্রীর বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আত্মগোপনে থাকা ল্যাব সহকারী, টিউশন মাস্টার সাইফুল ইসলামকে গ্রেপ্তার ও নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেস্ক রিপোর্ট 


















