ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার যমজ দুই বোন পেলো জিপিএ-৫, পরিবারে আনন্দের বন্যা ভয়াবহ দুর্ঘটনা: ১১ ঘণ্টার ব্যবধানে দুই মহাসড়কে ঝরে গেল ৮ প্রাণ ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ের উদ্যোগ বন্ধ করে দিলো উপজেলা প্রশাসন ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয়: নাহিদ ইসলাম সিলেটের জৈন্তাপুরে স্কুল ছাত্রীকে নিয়ে স্যার উধাও সিআইডি পরিচয়ে তরুণীকে অপহরণ চেষ্টা, সাবেক স্বামীসহ গ্রেপ্তার ৭ ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা, বললেন নাহিদ ইসলাম ‘হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই প্রত্যাবর্তন চায় বিএনপি’ ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ঘেরাও

১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ের উদ্যোগ বন্ধ করে দিলো উপজেলা প্রশাসন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। এ ঘটনায় বাল্যবিবাহের ওপর নিষেধাজ্ঞা জারি করে কিশোরী ও তার পরিবারের পাশাপাশি ছেলের পরিবারের কাছ থেকেও মুচলেকা নেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের তপন দাশের ১৫ বছর বয়সী মেয়ে রিক্তা দাশের সঙ্গে ইসলামকাটি ইউনিয়নের ঘোনা দাশপাড়ার বাসুদেব কুমার দাশের (২৪) এর সঙ্গে বিয়ের উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি জানতে পেরে তালা উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় থেকে উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) উভয় পক্ষকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হতে বলা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বাল্যবিবাহের উদ্যোগের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে মেয়ের বিবাহযোগ্য বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের বিয়ে বা একসঙ্গে বসবাস না করার নির্দেশ দেওয়া হয়। পরে উভয় পক্ষকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং ভবিষ্যতে বাল্যবিবাহে জড়িত না হওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, বাল্যবিবাহের বিষয়টি জানার পর দুই পক্ষকে নোটিশ করা হয়। পরে নির্ধারিত দিনে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হলে প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।

উল্লেখ্য, মুচলেকায় কিশোরীর পরিবারের সদস্য, ছেলের পরিবারের সদস্য, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রতিনিধি ও অন্যান্য সাক্ষীর স্বাক্ষর নেওয়া হয়।

এদিকে, প্রশাসনের এ উদ্যোগে এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ের উদ্যোগ বন্ধ করে দিলো উপজেলা প্রশাসন

আপডেট সময় ১০:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬