ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

ইসরায়েলের দেওয়া ভুয়া খবরেই ইরানের ভয়ে খাবারের ট্রাকে করে পালান ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

তুরস্ক সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার সময় ইসরায়েল থেকে পাওয়া একটি কথিত ইরানি হুমকির সতর্কতার পর গোপনে বিমান পরিবর্তন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ওয়াশিংটন পোস্ট, এনপিআর ও অ্যাসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মাসে তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার কথা জানায় ইসরায়েল। সতর্কতা পাওয়ার পর ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নিতে গোপন ব্যবস্থা নেয় মার্কিন সিক্রেট সার্ভিস।

তবে ইসরায়েলের দেওয়া তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে শুরু থেকেই সংশয় ছিল মার্কিন গোয়েন্দাদের মধ্যে। কারণ, সতর্কতাটি ছিল একক একটি উৎসনির্ভর এবং এর পক্ষে অন্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি তুরস্কের নিরাপত্তা সংস্থার তদন্তেও আঙ্কারায় ট্রাম্পকে হত্যার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার প্রমাণ মেলেনি।

এরপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রাম্পকে গোপনে একটি ছোট সামরিক বিমানে সরিয়ে নেওয়া হয়। তাকে একটি ক্যাটারিং ট্রলির আড়ালে বিমানে তোলা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই থেকে যান। ফলে সাংবাদিক ও অন্যান্য কর্মকর্তারাও ধারণা করেন, ট্রাম্প ওই বিমানেই রয়েছেন।

ঘটনাটি সামনে আসার পর যাচাই না হওয়া একটি হুমকির ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা পরিবর্তন এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন সিদ্ধান্তে ইসরায়েলি প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

ইসরায়েলের দেওয়া ভুয়া খবরেই ইরানের ভয়ে খাবারের ট্রাকে করে পালান ট্রাম্প

আপডেট সময় ০১:৪৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬