ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে: রামদেব রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মাসিক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে দিয়ে দেন প্রধানমন্ত্রী আরও ১৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়াকে হারানোয় শান্তদের অভিনন্দন জানাল একাধিক দেশ পাতে আস্ত খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর মাথায় কাফনের কাপড়, হাতে অস্ত্র নিয়ে ঈশ্বরদীতে সাবেক ছাত্রদল নেতার মহড়া আমি থাকলে তোমাকে বাঁচাতাম না: সাগর থেকে বেঁচে ফেরা বালককে বললেন ট্রাম্প প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা ইরানের সামরিক নীতি প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক করার ঘোষণা

‘জামায়াত-শিবিরের কারণে’ নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত জাহেদ উর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৭৬ বার পড়া হয়েছে

এবার জামায়াত-শিবিরের কারণে নিজের নিরাপত্তা নিয়ে হুমকি বোধ করছেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান। আজ শনিবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে তিনি এই দাবি করেন।

জাহেদ উর রহমান বলেন, ‘আমি আমার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে হুমকিবোধ করায় এই ভিডিওটা করছি। এই নিরাপত্তাহীনতা বোধ মূলত জামায়াত শিবিরের দিক থেকে।

আমি জানি না আমার সামনে কী আছে, কিন্তু কিছু কথা বলে রাখা খুব জরুরি। এতদিন পর্যন্ত এভাবে কথা বলিনি কিন্তু একটা ঘটনা ঘটেছে যেটার কারণে এভাবে বলতে বাধ্য হচ্ছি।’

তিনি আরো বলেন, ‘সরাসরি পাবলিকলি একটা গুরুত্বপূর্ণ টক শোতে জামায়াতের হয়ে একজন আমাকে নাস্তিক বলেছেন। আমি ইসলাম বাতিল করতে চাই বলেছেন।

এর কারণে আমি মনে করি এটা জামায়াতের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সেটাই তারা এক্সিকিউট করছে। কারণ বাংলাদেশে কাউকে ইসলামবিদ্বেষী বা নাস্তিক বলে ট্যাগ দেওয়া মানে হচ্ছে, তাকে মেরে ফেলা যায়। তাকে হত্যাযোগ্য করে তোলা যায়। এই চেষ্টা দীর্ঘদিন থেকে হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে: রামদেব

‘জামায়াত-শিবিরের কারণে’ নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত জাহেদ উর রহমান

আপডেট সময় ১১:৫৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫