ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাঁধনকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার চেষ্টা ও হামলায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানালেন পাটওয়ারী ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী! গাজায় ‘নৃশংস অপরাধের’ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল এবার একজোট হয়ে ইসরায়েলে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইরান পরাজিত হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প পুরো বাংলাদেশ আপনার সঙ্গে: অভিনেত্রী বাঁধনকে সারজিস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম বারের মতো ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ডেভিড ইমন-কালা মোবারকের সঙ্গে থাকা কেউ ভালো হতে চাইলে সময় দেওয়া হবে: এসপি মাসুদ ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তা বাড়ল কমদামি সিগারেটের দাম

৩৬ বছরে পদার্পণ করল নাট্যকেন্দ্র, দুইদিন ধরে উদযাপন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

নাট্যকেন্দ্র ৩৬ বছর পূর্ণ করল। শুক্রবার ও শনিবার রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই দিনের আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ১০ অক্টোবর নাট্যকেন্দ্রের পঞ্চদশ প্রযোজনা ‘পুণ্যাহ’ মঞ্চায়ন করা হয়।

১১ অক্টোবর অনুষ্ঠিত হয় প্রীতিসম্মিলন ও কথোপকথন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারিক আনাম খান, জাহিদ হাসান, তৌকীর আহমেদ, মোশাররফ করিম, ইউসুফ হাসান অর্ক, ইকবাল বাবু, সাইফ আহমেদ প্রমুখ।

তারিক আনাম খান সঞ্চালনায় নাট্যকেন্দ্র নিয়ে স্মৃতিচারণা করেন সদস্য ও অতিথিরা। তিনি বলেন, “থিয়েটার আমাদের ভাবনা ফিরে আসার জায়গা, ভালো লাগার জায়গা, বেঁচে থাকার জায়গা। প্রতি মুহূর্তে নিজেদের নতুন করে আবিষ্কার করতে চেয়েছি।”

জাহিদ হাসান বলেন, “দেখতে দেখতে ৩৫টি বছর পার হয়ে গেল নাট্যকেন্দ্রের। এটি কারও একার চেষ্টায় সম্ভব হয়নি, অনেকের ভালোবাসা ও অবদানের কারণেই এ পথচলা সম্ভব হয়েছে। এরপর নতুন প্রজন্ম এসেছে, তারা এগিয়ে নিয়ে গেছে।”

মোশাররফ করিম বলেন, “৩৫ বছর হলো আমাদের নাট্যকেন্দ্রের, যা আমার জীবনের সবচেয়ে বেশি স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। আশা করি, আরও বহু বছর এই পথচলা অব্যাহত থাকবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাঁধনকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার চেষ্টা ও হামলায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানালেন পাটওয়ারী

৩৬ বছরে পদার্পণ করল নাট্যকেন্দ্র, দুইদিন ধরে উদযাপন

আপডেট সময় ০৯:১১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫