ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন ছাত্রদল সভাপতি বাঁধনকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার চেষ্টা ও হামলায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানালেন পাটওয়ারী ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী! গাজায় ‘নৃশংস অপরাধের’ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল এবার একজোট হয়ে ইসরায়েলে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইরান পরাজিত হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প পুরো বাংলাদেশ আপনার সঙ্গে: অভিনেত্রী বাঁধনকে সারজিস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম বারের মতো ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের

ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করার মাঝে তফাৎ নেই: শাহেদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৪০৬ বার পড়া হয়েছে

“ফেসবুক, টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করে টাকা কামানোয় কোনো তফাত নেই-মাঝে আমি কোনও তফাত করতে পারিনা।” এমন মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেতা শাহেদ আলী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাণের প্রবণতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে এই মন্তব্য করেন তিনি। শাহেদ আলীর মতে, অভিনয়শিল্পীর কাজ হলো চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা পাওয়া, সোশ্যাল মিডিয়ায় ‘লাইভ’ বা ‘রিলস’ বানিয়ে টাকা কামানো নয়।

কদিন আগে মুক্তি পেয়েছে শাহেদ আলী অভিনীত চলচ্চিত্র ‘ফেরেশতে’। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সম্প্রতি আরও একটি নতুন সিনেমায় অভিনয় করেছেন তিনি। মঞ্চনাটকে দীর্ঘদিনের অভিজ্ঞ এই অভিনেতা সর্বশেষ অভিনয় করেছেন প্রাচ্যনাটের জনপ্রিয় নাটক ‘আগুনযাত্রা’-তে।

সে সাক্ষাৎকারে অভিনেতা আরও জানান, ‘নতুন একটি সিনেমায় অভিনয় করছি। এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘোষণা আসবে। কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সামনে সেগুলোর প্রচার প্রচারণায় মনোযোগী হবো।’ অভিনয়পাগল এই শিল্পীর মতে, শিল্প ও শিল্পীর মর্যাদা তখনই রক্ষা পাবে, যখন তারা টাকার মোহে নয়, শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করার মাঝে তফাৎ নেই: শাহেদ

আপডেট সময় ০১:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫