আপিলে প্রার্থিতা ফিরে পেলেন মুশফিকুর রহমান, গফরগাঁওয়ে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস
নির্বাচন কমিশনে আপিল করে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। এই খবরে এলাকায় তার কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
মুশফিকুর রহমান গফরগাঁও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান সুলতানের ছেলে। তিনি গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আপিলের রায় প্রসঙ্গে মুশফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশনের আপিল বিভাগের সিদ্ধান্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। গত ৩ জানুয়ারি ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ভোটার তালিকার এক শতাংশ গরমিলের অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। পরে নির্বাচন কমিশনে আপিল করলে সেই সিদ্ধান্ত বাতিল করে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।
তিনি আরও জানান, এর আগে ২০১৪ সালে দলীয় মনোনয়নে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তিনি।
ঢাকা
,
বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দ্বিতীয় ধাপের পথে ইরান চুক্তি
চোট কাটিয়ে ফিরলেন ‘দিবু’, শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা
‘মরুর শিয়াল’ কামড়ে দেবে না তো আর্জেন্টিনাকে
আজ একদিনের সফরে মৌলভীবাজার যাবেন প্রধানমন্ত্রী
এবার নজরে মালয়েশিয়ায় এস আলমের হোটেল ব্যবসা,
আর্জেন্টিনা ভক্ত ছাত্রদল নেতাকে এআই দিয়ে বানানো হলো ব্রাজিল সমর্থক, থানায় অভিযোগ
মেসিকে ছাড়িয়ে এমবাপে, দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের
শিশু শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা জাইমা রহমানের
মেসিদের জন্য ডি-মারিয়ার আবেগঘন বার্তা
ম্যারাডোনাকে ছাড়িয়ে বিশ্বরেকর্ডের দোরগোড়ায় মেসি
ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১০:৪৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- ১৪০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























