ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’ ‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?”

মসজিদের ইমাম থেকে জাতীয় সংসদে আবুল হাসান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট (জকিগঞ্জকানাইঘাট) আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মোহাম্মদ আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচনে তিনি দেয়াল ঘড়ি প্রতীকে ৭৯ হাজার ৩৫৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের উবায়দুল্লাহ ফারুক ৬৯ হাজার ৭৭৪ ভোট পেয়ে হেরেছেন। জয় ব্যবধান দাঁড়িয়েছে ৯ হাজার ৫৮১ ভোট।

এদিকে জকিগঞ্জ উপজেলার মাঝরগ্রামে জন্ম নেওয়া ৫৯ বছর বয়সী আবুল হাসান পেশায় একজন ইমাম, খতিব ও শিক্ষক। ১৯৯৩ সাল থেকে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত আছেন এবং ২০০০ সালের জুন থেকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন। তিনি সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিজয়ী হওয়ার পর আবুল হাসান বলেন, আল্লাহর রাসুল মিম্বর থেকে দেশ পরিচালনা করেছেন। সেই অনুসরণে মসজিদের মিম্বর থেকে সংসদ ভবনে উঠে দেশের ও মিল্লাতের খিদমতে কাজ করতে চাই। জকিগঞ্জকানাইঘাটের মানুষকে উন্নয়নের পথে নিয়ে আসার জন্য বিশেষজ্ঞদের পরামর্শে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’

মসজিদের ইমাম থেকে জাতীয় সংসদে আবুল হাসান

আপডেট সময় ০৯:৩২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬