ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না, সাফ জানিয়েছে অস্ট্রেলিয়া সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক: আইআরজিসি যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল: ট্রাম্প প্রশাসনের হুমকি শক্তিশালী ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ইরান ইরান যুদ্ধে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ অন্ধকার: ট্রাম্প দুবাই ও দোহা’র কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলল ইরান জাপানের মিতসুইয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে স্বপ্ন হাদি হত্যার বিচার বিলম্বের কারণ জানালেন আসিফ নজরুল

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

এবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এই ঘটনা ঘটে। 

নিহত দুইজনের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে আহতরা হলেনচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান (২০) ও মো. মিনহাজ (২২) এবং একই উপজেলার রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফাটাপাড়া এলাকার কালামের বাড়িতে রাতে বোমা তৈরি করছিলেন কয়েকজন। এ সময় বোমার বিস্ফোরণ হলে দুইজন নিহত ও তিনজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। 

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

আপডেট সময় ১০:৪২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬