ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু আকাশে হঠাৎ দেখা গেল আগুনের গোলা, কৌতূহলের সৃষ্টি জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযানে নামছে সরকার ৫ দিন পর আদানির বন্ধ ইউনিট চালু, বেড়েছে বিদ্যুৎ সরবরাহ বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু গভীর রাতে ছাত্রীসহ কর্মকর্তা আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে, তদন্ত কমিটি গঠন অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই যুবক আটক নুসরাতের মনোনয়নপত্র গ্রহণে আদালতের আদেশ বাস্তবায়ন করবে ইসি, আপিলে যাবে না সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: আদালতের প্রকাশিত নথিতে চাঞ্চল্যকর তথ্য, গুরুত্বপূর্ণ আলামত জব্দ

৫৩ আসনে ১০ হাজারের কম ব্যবধানে হেরেছেন জামায়াত জোটের প্রার্থীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মাধ্যমে ২২৪ আসনে প্রার্থী দেয় জামায়াতে ইসলামী। এর মধ্যে ৬৮ আসনে দলটির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সরকার গঠনের প্রত্যাশা নিয়ে নির্বাচনি প্রচারে ব্যাপক সাড়া ফেললেও প্রাপ্ত ফল নিয়ে দলটির ভেতরে চলছে নানা পর্যালোচনা। বিভিন্ন আসনে ফল প্রকাশের ক্ষেত্রে কারচুপিসহ নানা অভিযোগ করেছে দলটি। এ কারচুপি না হলে তাদের আসন সংখ্যা আরো অনেক বাড়ত বলে সংশ্লিষ্টরা মনে করছেন। অভিযোগের যৌক্তিকতা তুলে ধরে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. যোবায়ের আহমদ জানান, ৫৩ আসনে ১০ হাজারেরও কম ভোটের ব্যবধানে হেরেছেন জামায়াত জোটের প্রার্থীরা। এসব আসনে জয় পেলে দলটির আসন সংখ্যা ১২০টির মতো থাকত বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীরা নির্বাচন কমিশনে অভিযোগ দেবেন বলেও জানান তিনি।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলের জাল ভোট দেওয়ার অভিযোগ করে জামায়াতের এক নির্বাচনি কর্মী বলেন, একেকটি আসনে ১০০ থেকে ১৫০টি কেন্দ্র ছিল। বিএনপি যদি একটি কেন্দ্রেই ২০ থেকে ৩০টি জাল ভোট দেয়, তাহলে দুই থেকে চার হাজার ভোট এমনিতেই বেশি হয়ে যায়। আর এটাতে কোন সন্দেহ নেই যে, প্রতিটি কেন্দ্রে ৫০ থেকে শতাধিক জাল ভোট পড়েছে। সূত্রমতে, খুলনা৫ আসনে দুই হাজার ৬০৮ ভোটের ব্যবধানে হেরেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থী আলী আসগর পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট। ঢাকা১০ আসনে জামায়াতের প্রার্থী জসীম উদ্দীন সরকার তিন হাজার ৩০০ ভোট কম পেয়ে হেরেছেন। ঢাকা১৭ আসনে জামায়াত প্রার্থী এসএম খালিদুজ্জামান হেরেছেন চার হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে। ঢাকা৭ আসনে জামায়াতের প্রার্থী এনায়েত উল্লা ছয় হাজার ১৮৩ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। পিরোজপুর২ আসনে জামায়াতের প্রার্থী শামীম সাঈদী হেরেছেন আট হাজার ২২৮ ভোটে।

এছাড়া ঠাকুরগাঁও২ আসনের প্রার্থী আব্দুল হাকিম মাত্র পাঁচ হাজার ৩১০ ভোটের ব্যবধানে, দিনাজপুর৩ আসনের মাইনুল আলম চার হাজার ৫৮৯ ভোটে, দিনাজপুর৫ আসনে এনসিপির প্রার্থী চার হাজার ৮৩১ ভোটে, লালমনিরহাট১ আসনে জামায়াতের প্রার্থী ৯ হাজার ১১৪ ভোটে, লালমনিরহাট২ আসনের প্রার্থী আট হাজার ১৯১ ভোটে, গাইবান্ধা৪ আসনে তিন হাজার ৩৪ ভোটে, বগুড়া৩ আসনে দুই হাজার ১৫৬ ভোটে, সিরাজগঞ্জ১ আসনে আট হাজার ৪০০ ভোটে, যশোর৩ আসনে সাত হাজার ৮৯৪ ভোটে এবং খুলনা৩ আসনে আট হাজার ৮৩৫ ভোটে হেরেছেন জামায়াতের প্রার্থী।

বরগুনা২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী চার হাজার ১৪৬ ভোটে, বরগুনা২ আসনে জামায়াতের প্রার্থী ছয় হাজার ৪১৩ ভোটে, ঝালকাঠি১ আসনে ছয় হাজার ৮৯০ ভোটে, ময়মনসিংহ১ আসনে রিকশার প্রার্থী ছয় হাজার ৫০৫ ভোটে এবং ময়মনসিংহ৪ আসনে জামায়াতের প্রার্থী আট হাজার ৩১১ ভোটে হেরেছেন। ময়মনসিংহ১০ আসনে জামায়াতের প্রার্থী হেরেছেন আট হাজার ২১৪ ভোটে, কিশোরগঞ্জ৩ আসনের প্রার্থী হেরেছেন ৯ হাজার ৯৯০ ভোটে। ঢাকা৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী হেরেছেন পাঁচ হাজার ২৩৯ ভোটে, ঢাকা১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক হেরেছেন দুই হাজার ৩২০ ভোটের ব্যবধানে।

এদিকে, গোপালগঞ্জ২ আসনে রিকশা প্রতীকের প্রার্থী হেরেছেন সাত হাজার ৯ ভোটে, ব্রাহ্মণবাড়িয়া৫ আসনের প্রার্থী হেরেছেন এক হাজার ৬১ ভোটে, চাঁদপুর৪ আসনে জামায়াতের প্রার্থী হেরেছেন পাঁচ হাজার ৮৭৭ ভোটে, চট্টগ্রাম১৪ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী হেরেছেন এক হাজার ২৬ ভোটে এবং কক্সবাজার৪ আসনে জামায়াতের প্রার্থী মাত্র ৯২৯ ভোটে হেরেছেন বলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি সূত্র জানিয়েছে। সূত্রমতে, নির্বাচন কমিশন থেকে ঘোষিত ও কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফল পর্যালোচনা করছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। এতে যেসব ত্রুটি ধরা পড়ছে, সেগুলো নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা হচ্ছে। এরই মধ্যে অনেক প্রার্থী সংবাদ সম্মেলনসহ বিভিন্নভাবে তাদের অভিযোগের কথা জানিয়েছেন। এ সময় ঘোষিত ফল স্থগিত ও পুনরায় গণনার দাবি জানান প্রার্থীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু

৫৩ আসনে ১০ হাজারের কম ব্যবধানে হেরেছেন জামায়াত জোটের প্রার্থীরা

আপডেট সময় ০৯:১৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬