ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক স্বস্তি ফিরিয়ে এনেছে: দুদু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৫৬৮ বার পড়া হয়েছে

এবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক বাংলাদেশে স্বস্তি ফিরিয়ে এনেছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেছেন, জাতির প্রয়োজনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকটি প্রত্যাশিত ছিল। ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক বাংলাদেশে স্বস্তি ফিরিয়ে এনেছে। শনিবার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জনতার অধিকার পার্টি আয়োজিত নির্বাচন ও জাতীয় ঐক্য বিষয়ক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পূর্ণতা আসবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে। ফ্যাসিবাদের পতন হয়েছে এটা যেমন নিশ্চিত, গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম লক্ষ্য হচ্ছে একটি নির্বাচিত সরকার। গণমানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, গত ১৫ বছর ধরে বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। শেখ হাসিনা ভোটের নামে জালিয়াতি করেছেন, এমন একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, যেখানে লাইনে মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে ভোট হচ্ছে না।

তিনি আরো বলেন, স্বীকৃত রাজনৈতিক দলগুলো ভোটে দাঁড়ানোর সুযোগ পায়নি। সেই নির্বাচনকে শেখ হাসিনা দেশে এবং বিদেশে চালিয়ে দিয়েছে। আর পার্শ্ববর্তী একটি দেশ গণতন্ত্রের মুখোশধারী দেশ এই তথাকথিত নির্বাচনকে স্বীকৃতি দিয়ে শেখ হাসিনাকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানিয়েছে।

জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য দেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক স্বস্তি ফিরিয়ে এনেছে: দুদু

আপডেট সময় ০৪:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫