ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে সন্ধ্যা লাইভে আসছেন আসিফ মাহমুদ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সরকারপ্রধানের এই সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহউদ্দীপনা লক্ষ করা গেছে। নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়াসর্বত্রই এখন সফরের প্রস্তুতিমূলক নানা তৎপরতা চলছে।

আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। সফরটি ঘিরে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দলের সমর্থকেরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে স্বতঃস্ফূর্ত প্রস্তুতি নিচ্ছেন। সফর সফল করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো ধারাবাহিকভাবে কর্মী সভা ও প্রস্তুতিমূলক বৈঠক পরিচালনা করছে। কোথাও স্বাগত মিছিল, কোথাও কর্মীসভার আয়োজন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এসব কর্মসূচিতে অংশ নিয়ে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন, ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে নিউ ইংল্যান্ড বিএনপিতে কর্মী সভা করেছি। সেখানে নেতাকর্মী অত্যন্ত উৎসাহিত।

যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু সাইদ আহমদ বলেন, অধীর আগ্রহে অপেক্ষা করছি জনাব তারেক রহমান সাহেব আসবেন। এই প্রবাসের বাংলাদেশীরা তাকে বরণ করে নিবেন একজন নির্বাচিত সরকার প্রধান হিসেবে। উনি যখন আসবেন জেএফকে বিমানবন্দরে আমরা সহ শুধু বিএনপি শুধু নয়, পুরো বাংলাদেশিরা, যারা প্রবাসী বাংলাদেশী রয়েছেন, তারা সবাই জেএফকে বিমানবন্দরে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিমানবন্দর থেকে শুরু করে প্রধানমন্ত্রী যেখানেই অবস্থান করবেন, সেখানেই রাজকীয় সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী নেতাকর্মীরা। কেবল সংবর্ধনাই নয়, জাতিসংঘের সদর দপ্তরের সামনে ভাষণের দিন বিশাল শান্তি সমাবেশের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি।

বিএনপির নিউজার্সি নর্থের সভাপতি সৈয়দ জুবায়ের আলী বলেন, অবশ্যই আমরা নিউ জার্সি থেকে যাচ্ছি। আগামী ২১ তারিখে এয়ারপোর্টে যাব। ২৪ তারিখে যেটা জাতিসংঘের সামনে আমরা শান্তি সমাবেশ করবো, সেখানে নিউ জার্সি থেকে আমরা প্রচুর লোক নিয়ে যাব। আমরা সবসময় গিয়ে থাকি। আর পাশাপাশি ২৫ তারিখে উনার যে সংবর্ধনা হবে, সেখানেও আমাদের আমন্ত্রণ আছে। নেতাকর্মীদের মাঝেও উদ্দীপনার কমতি নেই। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সামনে থেকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসী নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তা কেবল একটি রাজনৈতিক অভ্যর্থনা নয়; বরং নতুন বাংলাদেশের প্রতি তাদের অবিচল আস্থারই এক বড় বহিঃপ্রকাশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬