ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাবরি মসজিদ নির্মাণে বাজেট ৩০০ কোটি, এক ব্যবসায়ীই দিবেন ৮০ কোটি টাকা তফসিল এ সপ্তাহেই, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি সানাউল্লাহ টাকা, প্রভাবশালী মামা-খালু-শ্বশুর না থাকলে রাজনীতি কইরেন না: দুধ দিয়ে গোসল যুবদল নেতার নিজ এলাকায় বিক্ষুব্ধ জনতার স্লোগান ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে’ ভয়াবহ হামলায় একদিনে ১৪৫০ ইউক্রেনীয় সেনা নিহত বিকেলে এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা শেখ হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত ছাত্রের মাকে কুপ্রস্তা, জামায়াত নেতা সাময়িক বহিষ্কার সাইবার যুদ্ধে হেরে গেলে পরাজিত হতে হবে: মির্জা ফখরুল

ঢাকা-৮ প্রার্থী ওসমান হাদির দাবি: ৩ ঘণ্টায় দেশি–বিদেশি ৩০ নম্বর থেকে হত্যার ও ধর্ষণের হুমকি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থীতার ঘোষণা দেওয়া শরিফ ওসমান হাদি জানিয়েছেন, তিনি এক রাতেই দেশি–বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে ভয়াবহ হুমকির মুখে পড়েছেন। বৃহস্পতিবার রাতে টানা তিন ঘণ্টায় পাওয়া এসব কল ও মেসেজে তাকে হত্যা, তার বাড়িতে আগুন দেওয়া, এমনকি তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাদি লেখেন, “গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে… আমাকে হত্যা করবে, আমার বাড়িতে আগুন দেবে এবং আমার পরিবারকে ধর্ষণের হুমকি দিচ্ছে।”

তিনি আরও লেখেন, “১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে যদি আমার বাড়ি-ঘর জ্বালিয়েও দেওয়া হয়, আমি এক চুলও নড়ব না। ইনশাআল্লাহ।”

পরবর্তী পোস্টে তিনি কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করেন, যেখানে দেখা যায় মধ্যরাতের পর থেকে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন স্থান থেকে তাকে কল ও মেসেজ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ওসমান হাদি ঢাকা-৮ আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং ইতোমধ্যে ‘ভোটারযোগ’ কার্যক্রম শুরু করেছেন। ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির বিরুদ্ধে শাহবাগে তিনি ‘জনতার প্রতিরোধ’ কর্মসূচিও পরিচালনা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাবরি মসজিদ নির্মাণে বাজেট ৩০০ কোটি, এক ব্যবসায়ীই দিবেন ৮০ কোটি টাকা

ঢাকা-৮ প্রার্থী ওসমান হাদির দাবি: ৩ ঘণ্টায় দেশি–বিদেশি ৩০ নম্বর থেকে হত্যার ও ধর্ষণের হুমকি

আপডেট সময় ১১:৫০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫