ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কবিরাজি চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম ‘পুশব্যাক’ ইস্যুতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি নারীর পোশাক নিয়ে নোংরা মন্তব্য, এমপি মিতুর ফেসবুক পোস্ট ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারিহার রহস্যে ঘেরা মৃত্যু, স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কেন খুশি হয়? বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে? ২ মিলিয়ন ডলারে টিকিট কিনলে নিজেই ‘হটডগ ও কোক’ পৌঁছে দেবেন ইনফান্তিনো

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল জামায়াতে ইসলামি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামি। দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর নিরপেক্ষ নেই এবং নির্বাচনকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনতেই কাজ করছে।

শুক্রবার দুপুরে রাজধানীর মগবাজারে সমমনা আট দলের যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব অভিযোগ করেন।

ডা. তাহের দাবি করেন, সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তার অভিযোগ, প্রধান উপদেষ্টা বিএনপির চাওয়াকে অগ্রাধিকার দিয়েছেন। জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে করা যায় না উল্লেখ করে তিনি আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণা করার দাবি জানান।

জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ওই সনদে থাকা বাধ্যবাধকতাগুলো ভাষণে যথেষ্ট গুরুত্ব পায়নি। তিনি আরও জানান, আগামী রবিবার সমমনা আট দলের বৈঠকে পাঁচ দফা দাবিকে সামনে রেখে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

জামায়াতের দাবি ও সমালোচনার পর, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল জামায়াতে ইসলামি

আপডেট সময় ০৭:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫