ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কেন খুশি হয়? বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে? ২ মিলিয়ন ডলারে টিকিট কিনলে নিজেই ‘হটডগ ও কোক’ পৌঁছে দেবেন ইনফান্তিনো দ্বিতীয় বিয়ে নিয়ে ব্যাখ্যা দিলেন রফিকুল ইসলাম মাদানী হাম ও উপসর্গে আরও ১২ মৃত্যু বাংলাদেশের নির্বাচনে ভারতের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ নাকচ করলেন বিক্রম মিশ্রি জুসের মান নিয়ে কথা কাটাকাটি, জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা ১১ বছরের মাদরাসা ছাত্রীর অন্তঃসত্ত্বা ঘটনা ঘিরে উত্তেজনা, চিকিৎসককে হুমকি চৌদ্দগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে শিশুদের উপস্থিতি নিয়ে আলোচনা বিয়ে করছেন ডাকসু ভিপি সাদেক কায়েম, পাত্রী কে?

দেশে ফিরতে চান হাসিনা, তবে…

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ২২২৪ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি দেশে ফিরতে চান, তবে তার আগে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। দিল্লির এক অজ্ঞাতস্থানে অবস্থানরত হাসিনা বলেন, সেখানে তিনি তুলনামূলকভাবে স্বাধীনভাবে সময় কাটাতে পারছেন এবং যুক্তিসঙ্গত সীমার মধ্যে নিজের ইচ্ছামতো চলাফেরা করতে পারছেন।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে দায়ী করেন। তার দাবি, উগ্রপন্থিরা ইউনূসকে আন্তর্জাতিক পরিসরে ‘ব্যবহার’ করছে।

অভ্যুত্থান প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আন্দোলনটি প্রথমে ছিল শান্তিপূর্ণ এবং সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে। দাবি মেনে নেওয়ার পরও একটি উগ্রপন্থি গোষ্ঠী আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেয়। তিনি বলেন, ফরেনসিক রিপোর্টে কিছু বিদেশি ভাড়াটে উস্কানিদাতার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তার ধারণা, ইউনূস ও তার অনুসারীরাই এই সহিংসতা উস্কে দিয়েছিল।

নিজের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগকে মিথ্যা ও রাজনৈতিক প্রতিপক্ষের তৈরি বলে উল্লেখ করেন তিনি। হাসিনার ভাষায়, ইউনূসের শাসনে বাংলাদেশের সহনশীল ও শান্ত সমাজ উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়ছে, মন্ত্রিসভার ভেতরেও উগ্রপন্থিদের প্রভাব বেড়েছে। এর ফলে সংখ্যালঘুরা ভবিষ্যতে টার্গেটে পরিণত হতে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি আরও বলেন, দেশে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক কাঠামো ভেঙে পড়েছে।

সূত্র: মানবজমিন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কেন খুশি হয়?

দেশে ফিরতে চান হাসিনা, তবে…

আপডেট সময় ১০:৫১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫