ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কেন খুশি হয়? বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে? ২ মিলিয়ন ডলারে টিকিট কিনলে নিজেই ‘হটডগ ও কোক’ পৌঁছে দেবেন ইনফান্তিনো দ্বিতীয় বিয়ে নিয়ে ব্যাখ্যা দিলেন রফিকুল ইসলাম মাদানী হাম ও উপসর্গে আরও ১২ মৃত্যু বাংলাদেশের নির্বাচনে ভারতের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ নাকচ করলেন বিক্রম মিশ্রি জুসের মান নিয়ে কথা কাটাকাটি, জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা ১১ বছরের মাদরাসা ছাত্রীর অন্তঃসত্ত্বা ঘটনা ঘিরে উত্তেজনা, চিকিৎসককে হুমকি চৌদ্দগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে শিশুদের উপস্থিতি নিয়ে আলোচনা বিয়ে করছেন ডাকসু ভিপি সাদেক কায়েম, পাত্রী কে?

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতি আবারও নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট, বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা—সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক ইউনুস বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন হবে পুরোপুরি অংশগ্রহণমূলক, যেখানে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করা হবে। লক্ষাধিক তরুণ প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পাবে—যা পূর্বের ১৬ বছরের ‘স্বৈরশাসনের সাজানো নির্বাচনগুলোতে’ তারা পায়নি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারবে না। নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকেও বাদ দিয়েছে।

বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, বঙ্গোপসাগরে সামুদ্রিক গবেষণার জন্য যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ ক্রয়ের প্রক্রিয়ায় আছে বাংলাদেশ।

ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান বিমান খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান এবং জানান, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফর করবেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়কারী লামিয়া মরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কেন খুশি হয়?

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০১:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫