ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারিহার রহস্যে ঘেরা মৃত্যু, স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কেন খুশি হয়? বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে? ২ মিলিয়ন ডলারে টিকিট কিনলে নিজেই ‘হটডগ ও কোক’ পৌঁছে দেবেন ইনফান্তিনো দ্বিতীয় বিয়ে নিয়ে ব্যাখ্যা দিলেন রফিকুল ইসলাম মাদানী হাম ও উপসর্গে আরও ১২ মৃত্যু বাংলাদেশের নির্বাচনে ভারতের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ নাকচ করলেন বিক্রম মিশ্রি জুসের মান নিয়ে কথা কাটাকাটি, জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা ১১ বছরের মাদরাসা ছাত্রীর অন্তঃসত্ত্বা ঘটনা ঘিরে উত্তেজনা, চিকিৎসককে হুমকি চৌদ্দগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে শিশুদের উপস্থিতি নিয়ে আলোচনা

নির্বাচিত সরকারই সকল সমস্যার সমাধান দিতে পারে: আমীর খসরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে যেসব সমস্যা জটিল আকার ধারণ করেছে, তার সমাধান শুধুমাত্র একটি নির্বাচিত সরকারই দিতে পারে। শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরীর হোটেল পেনিনসুলায় ‘চট্টগ্রাম ট্রাভেল ফোরাম’-এর সেমিনার শেষে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু আরও বলেন, জনগণের প্রধান প্রত্যাশা হলো একটি মুক্ত, উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন। ছোটখাটো বিষয়ে মানুষের আগ্রহ নেই; এখন সবকিছুই নির্বাচনী পরিবর্তনের দিকেই কেন্দ্রীভূত।

শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার রায় প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, রায় কোন দিকে যাবে তা সম্পূর্ণ বিচারবিভাগের ওপর নির্ভরশীল; তাই বিচারব্যবস্থার প্রতি আস্থা রাখা উচিত।

সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পরে তিনি ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’-এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী এই সামিটে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা অংশ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারিহার রহস্যে ঘেরা মৃত্যু, স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নির্বাচিত সরকারই সকল সমস্যার সমাধান দিতে পারে: আমীর খসরু

আপডেট সময় ০৬:৩০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫