ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে? ২ মিলিয়ন ডলারে টিকিট কিনলে নিজেই ‘হটডগ ও কোক’ পৌঁছে দেবেন ইনফান্তিনো দ্বিতীয় বিয়ে নিয়ে ব্যাখ্যা দিলেন রফিকুল ইসলাম মাদানী হাম ও উপসর্গে আরও ১২ মৃত্যু বাংলাদেশের নির্বাচনে ভারতের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ নাকচ করলেন বিক্রম মিশ্রি জুসের মান নিয়ে কথা কাটাকাটি, জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা ১১ বছরের মাদরাসা ছাত্রীর অন্তঃসত্ত্বা ঘটনা ঘিরে উত্তেজনা, চিকিৎসককে হুমকি চৌদ্দগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে শিশুদের উপস্থিতি নিয়ে আলোচনা বিয়ে করছেন ডাকসু ভিপি সাদেক কায়েম, পাত্রী কে? বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন বাউলশিল্পী হাসিনা সরকার

পুরান বউ নতুন শাড়িতে প্রদর্শনের প্রয়োজন নেই: চরমোনাই পীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

নতুনভাবে পুরান বউ আর নতুন শাড়িতে মানুষের সামনে প্রদর্শনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, বিদেশিদের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলতে পারে না। স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও মানুষের ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি। এ দেশের মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, তাই জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই আগামীর জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনে হাতপাখার প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে লিল্লাহ মসজিদ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করিম আরও বলেন, “বিগত দিনে আপনারা দেখেছেন আয়না ঘর, টাকা পাচার, চাঁদাবাজি। জুলাই ২৪-এর পর এখন বাংলাদেশ গঠনের সময়। কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চায় না ইসলামী আন্দোলন। জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় নির্বাচন অবৈধ হবে। তাই আগে গণভোট, পরে জাতীয় নির্বাচন দিতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি আলহাজ্ব অনারারি ক্যাপ্টেন (অব.) মুহা. ইব্রাহিম এবং সঞ্চালনা করেন জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইউসুফ আল মাহমুদ। বক্তব্য রাখেন আরও অনেকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

পুরান বউ নতুন শাড়িতে প্রদর্শনের প্রয়োজন নেই: চরমোনাই পীর

আপডেট সময় ০৭:১৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫