ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম ‘পুশব্যাক’ ইস্যুতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি নারীর পোশাক নিয়ে নোংরা মন্তব্য, এমপি মিতুর ফেসবুক পোস্ট ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারিহার রহস্যে ঘেরা মৃত্যু, স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কেন খুশি হয়? বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে? ২ মিলিয়ন ডলারে টিকিট কিনলে নিজেই ‘হটডগ ও কোক’ পৌঁছে দেবেন ইনফান্তিনো দ্বিতীয় বিয়ে নিয়ে ব্যাখ্যা দিলেন রফিকুল ইসলাম মাদানী হাম ও উপসর্গে আরও ১২ মৃত্যু

নোয়াখালী ৫: বিএনপিতে মনোনয়নবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ, পুনর্বিবেচনার দাবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১২৯০ বার পড়া হয়েছে

নোয়াখালী ৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে শুক্রবার নয়াপল্টনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই আসনের নেতাকর্মী ও সমর্থকরা। তারা দাবি করেছেন, এই মনোনয়ন স্থানীয় জনগণের কাছে অগ্রহণযোগ্য।

শুক্রবার সকাল ১১টা ১০ মিনিট থেকে এক ঘণ্টা দীর্ঘ কর্মসূচিতে প্রায় ২০০–২৫০ জন ব্যক্তি অংশ নেন। আয়োজকেরা জানান, মনোনয়ন প্রক্রিয়ায় স্থানীয় রাজনীতি ও জনচাহিদা উপেক্ষিত হয়েছে, যা দলের জন্য মারাত্মক সংকট সৃষ্টি করতে পারে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ঢাকা ফোরামের সভাপতি ইব্রাহিম খলিল সাহেদ। তিনি বলেন, “নোয়াখালী–৫–এ যদি জনগণের সঙ্গে সম্পর্কহীন কাউকে চাপিয়ে দেওয়া হয়, তবে দলকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।”

যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদল অভিযোগ করেন, “এই মনোনয়ন তৃণমূলের মতামত উপেক্ষা করেছে। আমরা এটি মানি না।”
সাবেক উপজেলা বিএনপি সদস্য নাজিমুদ্দিন বলেন, “বিতর্কিত মনোনয়ন দিয়ে নোয়াখালীর রাজনীতি আরও জটিল হচ্ছে।”
সাবেক ছাত্রনেতা নুর উদ্দিনের দাবি, “এই আসনে গ্রহণযোগ্য ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন। ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে দলের ক্ষতি করা যায় না।”

মানববন্ধনের পর বিক্ষোভকারীরা নয়াপল্টন কার্যালয় থেকে মিছিল বের করে নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করেন। তারা দলের উচ্চপর্যায়ের কাছে ফখরুল ইসলামের মনোনয়ন অবিলম্বে পুনর্বিবেচনা ও বাতিলের জোর দাবি জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম

নোয়াখালী ৫: বিএনপিতে মনোনয়নবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ, পুনর্বিবেচনার দাবি

আপডেট সময় ০২:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫