জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় মনোনয়ন নিয়েছেন। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।
নুসরাত তাবাসসুম বলেন, “সকাল সকাল একটা খবর আপনাদের জানাই। আমি জাতীয় নাগরিক পার্টি—এনসিপি থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলা কলি মার্কার নমিনেশন নিয়েছি। গত ৭/৮ বছর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, এরমধ্যে মাত্র এক বছর জাতীয় রাজনীতিতে।”
তিনি আরও বলেন, “আমি জানি আমি দেশকে, আমার জনপদকে কী দিতে পারব। শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া আর সমর্থন চাই।”

