ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম ‘পুশব্যাক’ ইস্যুতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি নারীর পোশাক নিয়ে নোংরা মন্তব্য, এমপি মিতুর ফেসবুক পোস্ট ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারিহার রহস্যে ঘেরা মৃত্যু, স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কেন খুশি হয়? বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে? ২ মিলিয়ন ডলারে টিকিট কিনলে নিজেই ‘হটডগ ও কোক’ পৌঁছে দেবেন ইনফান্তিনো দ্বিতীয় বিয়ে নিয়ে ব্যাখ্যা দিলেন রফিকুল ইসলাম মাদানী হাম ও উপসর্গে আরও ১২ মৃত্যু

জয় বাংলা বলায় গ্রেফতার—জাতির চেতনার পরিপন্থী’: কালিহাতীতে বঙ্গবীর কাদের সিদ্দিকী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, সরকার যেভাবে একতরফাভাবে কাজ করছে, তা দেশের রাজনৈতিক পরিবেশ ও সমাজের জন্য শুভ নয়।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে কারাগার থেকে জামিনে মুক্ত হওয়া বড় ভাই ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বাবা-মায়ের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।

বঙ্গবীর বলেন, দুই-তিন মাস কিছু বিষয় সহনীয় হলেও পরবর্তীতে দেশের পরিস্থিতি একতরফা হয়ে উঠেছে। “জয় বাংলা বলায় কাউকে গ্রেফতার করা দেশের চেতনার সঙ্গে যায় না। বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙার সময় বাধা দেওয়া হয়নি—এগুলো কি একতরফা নয়? সেটা জনগণই বোঝে।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হয়। তিনি অধ্যাপক ইউনূসকে যেভাবে আগে থেকেই চিনেছিলেন, আমরা তা বুঝতে পারিনি—অনেক পরে বুঝেছি।”

এসময় জামিনে মুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ১৯৭২ সাল থেকেই মুক্তিযোদ্ধারা অবহেলা ও উপেক্ষার শিকার হয়ে আসছেন। আজকের পরিস্থিতি সেই দীর্ঘদিনের উপেক্ষারই ফল।

সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম

জয় বাংলা বলায় গ্রেফতার—জাতির চেতনার পরিপন্থী’: কালিহাতীতে বঙ্গবীর কাদের সিদ্দিকী

আপডেট সময় ০৪:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫