ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে ‘বড় ছাড়’ দিতেই হবে: ফ্রান্স এবার প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহমুদ স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি এবার ইরানের পাশে জোরালোভাবে দাঁড়ানোর ঘোষণা রাশিয়ার ড. ইউনূসের প্রটোকলের মেয়াদ শেষ হয়নি, ভিভিআইপি থাকবেন বছরজুড়েই একদিনের বজ্রপাতে প্রাণ গেল ৯ জনের ইমামের সরকারি ভাতা নিজ নামে নিলেন জামায়াত নেতা সংসদে সাত বীরশ্রেষ্ঠের নামে গ্যালারি, মূল ফটক এম এ জি ওসমানী আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু

বিক্ষোভের ডাক দিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামীকাল (১৬ ফেব্রুয়ারি) সোমবার বিকাল ৪টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি বের হবে। আজ রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়কারী হামিদুর রহমান আজাদ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

তিনি বলেন, এই বিক্ষোভেও যদি কাজ না হয়, তবে আমাদের রাজপথের দিকে এগুতে হবে। আমরা রাজনৈতিক সমাধান রাজপথে চাই না, সংসদে চাই। কিন্তু নতুন গঠন হতে যাওয়া সরকার আন্তরিক না হলে সমাধান রাজপথেই হবে। এর আগে শনিবার সন্ধ্যায় ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সূত্র জানায়, নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। এরই মধ্যে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের লোকদের বহু বাসাবাড়ি, পরিবারের সদস্য ও ব্যবসাপ্রতিষ্ঠানে বর্বর হামলার খবর পাওয়া গেছে।

ভোটের আগে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ছাড়াও ভোটের রাতেই অন্তত ২১টি সহিংসতার তথ্য তুলে ধরে জামায়াত। নির্বাচনে ব্যাপক জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় বসতে যাওয়া বিএনপির লোকেরাই এসব সহিংসতা ঘটাচ্ছে বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন। দলটি বলছে, নির্বাচন শেষ হতে না হতেই দেশজুড়ে শুরু হয়েছে প্রতিহিংসার রাজনীতি। কুয়েট ভিসি থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী, এমনকি রাজনৈতিক মিত্রদের ওপরও হামলার খবর আসছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দল। আবেদন করা হবে যে ৩০টি আসনেঢাকা, ঢাকা, ঢাকা১০, ঢাকা১৩, ঢাকা১৭, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, দিনাজপুর, লালমনিরহাট, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, যশোর, খুলনা, খুলনা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ, ময়মনসিংহ১০, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম১৪ ও কক্সবাজার৪।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে ‘বড় ছাড়’ দিতেই হবে: ফ্রান্স

বিক্ষোভের ডাক দিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

আপডেট সময় ০২:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬