ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে ‘বড় ছাড়’ দিতেই হবে: ফ্রান্স এবার প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহমুদ স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি এবার ইরানের পাশে জোরালোভাবে দাঁড়ানোর ঘোষণা রাশিয়ার ড. ইউনূসের প্রটোকলের মেয়াদ শেষ হয়নি, ভিভিআইপি থাকবেন বছরজুড়েই একদিনের বজ্রপাতে প্রাণ গেল ৯ জনের ইমামের সরকারি ভাতা নিজ নামে নিলেন জামায়াত নেতা সংসদে সাত বীরশ্রেষ্ঠের নামে গ্যালারি, মূল ফটক এম এ জি ওসমানী আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু

একইসাথে সংসদ ও রাজপথে থাকবে ১১ দলীয় জোট: হামিদুর রহমান আযাদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

এবার বিভিন্ন অভিযোগ থাকলেও শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে ১১ দলীয় জোটের নির্বাচিতরা। একইসাথে সংসদ ও রাজপথে থাকবে তারা, জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে, ভোট গ্রণন, গণনা ও ফলাফল ঘোষণায় বিভিন্ন অনিয়মের অভিযোগ জানায় ১১ দলীয় জোট। এ সময় ৩২টি আসনে পুনরায় ফল গননার জন্য আবেদন করা হয়। 

কমিশনের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে হামিদুর রহমান জানান, ইসি কোনও পদক্ষেপ না নিলে আইনী পদক্ষেপে যাবে জোট। বড় ধরনের ঘটনা না ঘটলেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মত অনুষঙ্গ ছিলো। তড়িঘড়ি করে গেজেট প্রকাশের পেছনে অন্য কারন আছে কী না খতিয়ে দেখা প্রয়োজন।  তিনি বলেন, ভোট কাস্টিং কম হয়েছে। ভীতি কর পরিবেশ তৈরি করা হয়েছে। আমরা যারা এগারো দল একসাথে ইলেকশন করেছি, তাদের পক্ষ থেকে বারবার কমিশনকেও বলা হয়েছে, স্থানীয়ভাবেও বলা হয়েছে। কিন্তু এটার কোনো পদক্ষেপ আমরা সন্তোষজনভাবে পাইনি। নির্বাচন শেষ হয়েছে সাড়ে চারটায়। নির্দিষ্ট সময় অনুযায়ী সাড়ে সাতটায় শুরু হয়েছে। দুই থেকে তিন ঘণ্টা পার হওয়ার পরও দেখা গেছে ভোট কাস্টিং আশানুরূপ ছিল না। 

জামায়াতের এই নেতা শেষদিকে কিছু কিছু কেন্দ্রে যে ভোট কাস্ট হয়েছে, সাড়ে চারটার মধ্যে যে রেজাল্ট রেকর্ড আমরা পেয়েছি, পূর্ণাঙ্গ রেজাল্ট হওয়ার পর একই কেন্দ্রে অস্বাভাবিকভাবে ভোট কাস্টিং দেখানো হয়েছে। তাহলে অতিরিক্ত ব্যালট ব্যবহার হয়েছে কী না এটাও প্রশ্ন থেকে যায়। সব মিলিয়ে ভোট গ্রহণের প্রক্রিয়ার মধ্যে এই ত্রুটিগুলো লক্ষ্য করা গেছে।  ভোট গণনায় অসঙ্গতি হয়েছে উল্লেখ করে বলেন, ভোট গণনার ক্ষেত্রে কোথাও কোথাও এজেন্টকে ফোর্স করে বের করে দেয়া হয়েছে। আবার যারা ছিলেন তাদের নিষ্ক্রিয় করা হয়েছে। অভিযোগ দিলে হুমকি ধামকি দেয়া হয়েছে এ ধরণের অভিযোগও আছে। অর্থাৎ সুষ্ঠু গণনার যে পরিবেশ দরকার সেটা কোথাও কোথাও ব্যাহত হয়েছে।

আরও বলেন, ভোট গণনার মধ্যে যদি ত্রুটি থেকে যায় ফলাফলে তার প্রভাব পড়বে এটাই স্বাভাবিক। এমনটা রেজাল্ট শিটেও দেখা গেছে ঘষামাজা কাটাকাটি ওভার রাইটিং এবং অনেক জায়গায় যে অরিজিনাল এজেন্ট ছিলেন রেজাল্ট শিটে তার স্বাক্ষর নেওয়া হয়নি। যেমন ঢাকা ছয় আসনে রেজাল্ট শিট পেন্সিলে লিখা হয়েছে। তিনি আরও জানান, বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনার প্রতিবাদে আগামীকাল রাজপথে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে ১১ দলীয় জোট

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে ‘বড় ছাড়’ দিতেই হবে: ফ্রান্স

একইসাথে সংসদ ও রাজপথে থাকবে ১১ দলীয় জোট: হামিদুর রহমান আযাদ

আপডেট সময় ০৩:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬