ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসির প্রস্তুতি সম্পন্ন বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল-অলি আহমদের লড়াই নেতাকর্মীদের ‘বিদায়’ জানিয়ে মির্জা ফখরুলের স্ট্যাটাস জুনায়েদ বাবুনগরীর মতো আলেমের আজ বড়ই প্রয়োজন ফেসবুক পোস্টে: জামায়াত আমির ফের যুদ্ধ শুরু হলে ইউরোপে মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান রাত পোহালে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন, আগেরদিন যা বললেন সিইসি অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চীনা নাগরিকসহ আটক ২ শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক হবে না: ছাত্রদল নেতা আপনার লাশ ওই দীঘলি বিলে ভাসাব, ভূমি কর্মকর্তাকে আ.লীগ কর্মী ৩ মেয়েকে নিয়ে রিকশার হ্যান্ডেলে হেলেনার জীবনযুদ্ধ, সহায়তা ইউএনও’র যুদ্ধের মধ্যেও তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় ইরানের

১০ মাসে ৩ দল বদল করে এখন এনসিপির নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ৫৯৯ বার পড়া হয়েছে

এবার জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মাজহারুল ইসলাম মিন্টুকে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে।

শনিবার (১৪ জুন) দুপুরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম সাক্ষরিত মাদারগঞ্জ উপজেলা শাখার সমন্বয় কমিটি এনসিপির কেন্দ্রীয় ভেরিফাইড ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়। সেখানেই এনসিপির পদে মাজহারুলের নাম রয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর যুবলীগের নেতা মাজহারুল ইসলাম মিন্টু ২০২৪ সালের ২২ নভেম্বর উপজেলা গণঅধিকার পরিষদের কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য হন। এর প্রায় তিনমাস পর গত ১৮ ফেব্রুয়ারি জামালপুর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) যুগ্ম আহ্বায়ক বনে যান। এর প্রায় চার মাস পর শনিবার উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী হন।

চরপাকেরদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাফিজুর রহমান মুঠোফোনে জানান, মাজহারুল ইসলাম মিন্টু তার কমিটির সহসভাপতি। তিনি পদত্যাগ করেননি। উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হামিদুর রহমান বলেন, মাজহারুল ইসলাম মিন্টু উপজেলা গণঅধিকার পরিষদের এক নাম্বার কার্যনির্বাহী সদস্য ছিলেন। তবে তার পছন্দমত পদ না পাওয়ায় মৌখিকভাবে পদত্যাগ করেছেন।

জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের আহ্বায়ক রুবেল আহমেদ বলেন, এনসিপির কমিটিতে মাজহারুল ইসলাম মিন্টুর নাম তিনি ফেসবুকে দেখেছেন। মিন্টু জিসাস থেকে পদত্যাগ করেননি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির যুগ্ম-আহ্বায়ক হিফজুর রহমান বকুল বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে রাজনীতি করার অধিকার সবারই আছে। তিনি যেহেতু বিএনপির সংগঠনে ছিলেন, এখন তার মনে হয়েছে এনসিপির সঙ্গে গণঅভ্যুত্থনারে স্পিরিটের কাজ করা উচিত। ওই প্রেক্ষাপটেই তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন।

এদিকে যুবলীগের কমিটিতে ছিলেন না দাবি করে মাজহারুল ইসলাম মিন্টু বলেন, গণঅধিকার পরিষদ ও এনসিপিতে কে বা কারা তার নাম দিয়েছে তা জানেন না। তবে বর্তমানে তিনি জিসাসের সঙ্গে যুক্ত আছেন বলে স্বীকার করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসির প্রস্তুতি সম্পন্ন বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল-অলি আহমদের লড়াই

১০ মাসে ৩ দল বদল করে এখন এনসিপির নেতা

আপডেট সময় ১১:২৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫