ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার ঝিকরহাটি এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিকরহাটি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় খান বংশ ও মোল্লা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ ভোর ছয়টা থেকে এলাকায় আতঙ্ক ছড়াতে এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটাতে শুরু করে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সকাল আটটার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ, সংঘর্ষ চলাকালে ওই এলাকার অন্তত ১৩টি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, ঝিকরহাটি এলাকায় দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

আপডেট সময় ০৯:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬