শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ছিল নীরব ও জনশূন্য। বৃহস্পতিবার রাত থেকে সমাধিসৌধ এলাকা ও আশপাশে কঠোর নিরাপত্তা জারি করা হয়। সেনাবাহিনী, এপিবিএন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দেয়। সমাধিসৌধের তিনটি প্রবেশদ্বারই বন্ধ রাখা হয় এবং এলাকাজুড়ে দেড় সহস্রাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
পূর্বের বছরগুলোর মতো এবার কোনো রাজনৈতিক বা সামাজিক কর্মসূচি, শ্রদ্ধা নিবেদন বা জনসমাগম দেখা যায়নি। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় অনুষ্ঠানশূন্য ছিল টুঙ্গিপাড়া। স্থানীয় দোকানপাট খোলা থাকলেও বেচাকেনা ছিল কম। প্রশাসন জানিয়েছে, দিনটি শান্তিপূর্ণভাবে কাটলেও কোনো মৃত্যুবার্ষিকী পালনের খবর পাওয়া যায়নি।

