ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় মহানন্দা ট্রেনে শান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে দাঁড়িয়ে থাকা মহানন্দা এক্সপ্রেস ট্রেনে শান্টিং ইঞ্জিনের ধাক্কায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার আসলাম হোসেন জানান, খুলনা থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেসটি ঈশ্বরদী জংশনে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে একটি শান্টিং ইঞ্জিন এসে ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কয়েকজন যাত্রী আহত হন।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে মহানন্দা এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

এদিকে দুর্ঘটনার পর চালককে যাত্রীরা ধাওয়া করলেও পরে তিনি আবার ফিরে আসেন বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যান পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। তিনি আহত যাত্রীদের খোঁজ নেন এবং দুর্ঘটনার কারণ ও দায়িত্বে কারও অবহেলা ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানান।

রেলযাত্রীদের নিরাপত্তায় কোনো ধরনের আপস করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাবনায় মহানন্দা ট্রেনে শান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫

আপডেট সময় ১০:৫৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬