ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা সামিট-এক্সিলারেট চালুর পর গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা ৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ তেরির পথে চীন রাজধানীতে তীব্র গ্যাস সংকট, পাম্প ছাড়িয়ে সড়কে যানবাহনের দীর্ঘ অপেক্ষা উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট ফাঁকা গু’লি ছুড়ে স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণ-রুপা ছিন/তাই, আ’হ’ত ৩ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ফিলিং স্টেশনে ডাকাতি করে কোটি টাকা লুট, অস্ত্রসহ গ্রেপ্তার ৫ ‘কোন শেখ মুজিব’ বিস্ফোরক প্রশ্ন শফিকুল আলমের ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট। বর্তমানে এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিটটির উৎপাদন পুনরায় চালু করা হয়।

কেন্দ্র সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ১ নম্বর ইউনিটের একটি পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে প্রকৌশলীরা ত্রুটি শনাক্ত করে মেরামতকাজ সম্পন্ন করলে শনিবার সকালে আবারও ইউনিটটি চালু করা হয়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে ৩ নম্বর ইউনিটও বর্তমানে চালু রয়েছে। এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৬০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে ১ ও ৩ নম্বর ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ দিয়েই জাতীয় গ্রিডে সরবরাহ করছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট

আপডেট সময় ০১:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬