ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা সামিট-এক্সিলারেট চালুর পর গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা ৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ তেরির পথে চীন রাজধানীতে তীব্র গ্যাস সংকট, পাম্প ছাড়িয়ে সড়কে যানবাহনের দীর্ঘ অপেক্ষা উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট ফাঁকা গু’লি ছুড়ে স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণ-রুপা ছিন/তাই, আ’হ’ত ৩ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ফিলিং স্টেশনে ডাকাতি করে কোটি টাকা লুট, অস্ত্রসহ গ্রেপ্তার ৫ ‘কোন শেখ মুজিব’ বিস্ফোরক প্রশ্ন শফিকুল আলমের ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ

ফাঁকা গু’লি ছুড়ে স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণ-রুপা ছিন/তাই, আ’হ’ত ৩

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর ছেলের পথরোধ করে স্বর্ণ, রুপা ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের রডের আঘাতে ব্যবসায়ী, তাঁর ছেলে ও এক প্রতিবেশী আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পূর্ব শানবান্দা পালপাড়া লোকনাথ মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। শনিবার (১৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

আহতরা হলেন—পূর্ব শানবান্দা গ্রামের প্রিয় নাথ শীলের ছেলে পতিত পবন শীল (৭৩), তাঁর ছেলে প্রবীর কুমার শীল (৩২) এবং একই গ্রামের মৃত বিনোদচন্দ্র পালের ছেলে মনোরঞ্জন পাল (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পতিত পবন শীল ও তাঁর ছেলে প্রবীর কুমার শীল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে তিন থেকে চারজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। একপর্যায়ে রড দিয়ে তাঁদের মাথায় আঘাত করে সঙ্গে থাকা স্বর্ণ, রুপা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

লুট হওয়া মালামালের মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণ ও ৮৫ হাজার টাকা রয়েছে বলে জানা গেছে।

তাদের চিৎকার শুনে প্রতিবেশী মনোরঞ্জন পাল এগিয়ে এলে ছিনতাইকারীরা তাকেও রড দিয়ে আঘাত করে। পরে ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ হোসেন জানান, ছিনতাইকারীদের সংখ্যা ছিল তিন থেকে চারজন। ঘটনার সময় এক প্রত্যক্ষদর্শী বাজি ফাটার মতো শব্দ শুনেছেন। পরে ঘটনাস্থল থেকে মাটিতে পড়ে থাকা একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

ওসি মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা

ফাঁকা গু’লি ছুড়ে স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণ-রুপা ছিন/তাই, আ’হ’ত ৩

আপডেট সময় ০১:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬