ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
এ্যানির নির্বাচনী উঠান বৈঠকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা মার্কা থাকবে: জামায়াত প্রার্থী নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা জনগণের ম্যান্ডেট পেলে আবারও দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দেবে বিএনপি: তারেক রহমান

মির্জা ফখরুলের সমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৫৩৮৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে জেলা বিএনপির নেতারা এই সমাবেশে অংশ নিচ্ছেন না।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম জানিয়েছেন, মহাসচিবের কর্মসূচিতে তাদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। এ কারণে তারা গণসমাবেশে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পদ্মা নদীর ন্যায্য পানি হিস্যা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ধারাবাহিক কর্মসূচি চলছে। ২ নভেম্বর শহীদ সাটু হলে মতবিনিময় সভার মাধ্যমে এই কর্মসূচি শুরু হয় এবং এরপর বিভিন্ন উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশের সমন্বয়ক হিসেবে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। এছাড়া সহায়তা করছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।

জেলা বিএনপির নেতারা অভিযোগ করেছেন, পদ্মার পানি দাবির নামে জনগণকে রাজনৈতিক প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তারা ক্ষুব্ধ কারণ ২০১৮ সালের সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আমিনুল ইসলাম সংসদে গিয়েছিলেন। এ কারণে তার পুনরায় মনোনয়ন বিতর্ক সৃষ্টি করেছে।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, মনোনয়ন বাতিলের দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এ্যানির নির্বাচনী উঠান বৈঠকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা

মির্জা ফখরুলের সমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতারা

আপডেট সময় ১২:৫০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫