ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’ পিলারের কাছে মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর গৌরবময় অবদান নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী কারাগারে অভিনেতা জাহের আলভী বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা নজরদারিতে: ইসরায়েলি রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের!, অস্বস্তি ভারতের? সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান ইউনূস-নুরজাহানের শাস্তির দাবিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ রাজধানীতে আবারও কক’টেল বি’স্ফো’’রণ

ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চব্বিশের জুলাই যোদ্ধাদের অনেকেই বর্তমানে আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। বিএনপি ক্ষমতায় এলে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বক্তব্যে তিনি বলেন, যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ নতুন করে স্বাধীনতাকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। আসন্ন নির্বাচনে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে—উদারনৈতিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া হবে, নাকি দেশকে পশ্চাৎপদ ধারায় ঠেলে দেওয়া হবে।

মির্জা ফখরুল আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবর্ষণের ঘটনায় ঘাতককে চিহ্নিত করা হয়েছে। অথচ একটি মহল পরিকল্পিতভাবে এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়ানোর অপচেষ্টা চালিয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তবে এসব ষড়যন্ত্রে বিএনপি দমে যাবে না এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’

ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:৩৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫